সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

বিএনপি’র ১৬ ইউনিটে আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে যারা

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১০:৪৮:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ১০:৪৮:০০ পূর্বাহ্ন
বিএনপি’র ১৬ ইউনিটে আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে যারা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে ১৬ ইউনিটে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের পুরান বাস-স্টেশনে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন মিলন ও স্বাক্ষরক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল হক। দলীয় সূত্র জানায়, জেলার ১২টি উপজেলা ও ৪টি পৌরসভায় স্বাক্ষরক্ষমতা স¤পন্ন আহ্বায়ক, প্রথম যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম আহবায়কের তালিকা প্রকাশ করে জেলা বিএনপি। এর আগে ওইসব পদের জন্য জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়। দলীয় সূত্র জানায়, সুনামগঞ্জ সদর উপজেলা আহবায়ক পদে ফারুক আহমদ লিলু ও প্রথম যুগ্ম আহবায়ক পদে আব্দুর রহিম দায়িত্ব পেয়েছেন। এদিকে, সুনামগঞ্জ পৌর কমিটির আহবায়ক হয়েছেন জেলা বিএনপি’র সাবেক অর্থ স¤পাদক সাইফুল হাসান জুনেদ ও প্রথম যুগ্ম আহবায়কের দায়িত্ব পেয়েছেন মুর্শেদ আলম। অপরদিকে, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক পদে রাজু আহমদ ও প্রথম যুগ্ম আহবায়ক পদে আশিকুর রহমান আশিক দায়িত্ব পেয়েছেন। ছাতক উপজেলা বিএনপির আহবায়ক পদে ফরিদ আহমদ ও প্রথম যুগ্ম আহবায়ক পদে ফয়জুল করিম বকুলকে দায়িত্ব দেওয়া হয়েছে। ছাতক পৌর বিএনপির আহবায়ক হয়েছেন শামসুর রহমান শামসু, প্রথম যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন ও যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পেয়েছেন সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন। এছাড়া দোয়ারাবাজার বিএনপির আহবায়ক পদে আলতাফুর রহমান খসরু ও প্রথম যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাস্টারকে দায়িত্ব দেওয়া হয়েছ। ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক পদে লিয়াকত আলী ও প্রথম যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পেয়েছেন আব্দুল হক। মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক পদে আবে হায়াত ও প্রথম যুগ্ম আহবায়ক পদে আব্দুল কাইয়ুম মজনু দায়িত্ব পেয়েছেন। তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক পদে বাদল মিয়া ও প্রথম যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পেয়েছেন জুনাব আলী। জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক পদে আহবায়ক শফিকুর রহমান ও প্রথম যুগ্ম আহবায়ক পদে আব্দুল মালিক দায়িত্ব পেয়েছেন। শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দিন ও প্রথম যুগ্ম আহবায়ক পদে রাখা হয়েছে রওশন খান সাগরকে। জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক পদে আবু হুরায়রা ছাদ ও প্রথম যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পেয়েছেন জামাল উদ্দিন। জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক পদে সালাহ উদ্দিন মিঠু ও প্রথম যুগ্ম আহবায়ক পদে দায়িত্ব পেয়েছেন এমএ মতিন। দিরাই উপজেলা বিএনপির আহবায়ক পদে মো. আমির হোসেন ও প্রথম যুগ্ম আহবায়ক পদে মঈন উদ্দিন চৌধুরী মাসুক দায়িত্ব পেয়েছেন। দিরাই পৌর বিএনপির আহবায়ক হয়েছেন মিজানুর রহমান ও প্রথম যুগ্ম আহবায়কের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট ইকবাল হোসেন। শাল্লা উপজেলা বিএনপির আহবায়ক পদে সিরাজুল ইসলাম ও প্রথম যুগ্ম আহবায়ক পদে আব্দুল আওয়াল দায়িত্ব পেয়েছেন। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুনাজ্জির হোসেন সুজন কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স