সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১০:৫৪:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ১০:৫৪:০০ পূর্বাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও নৈরাজ্যের প্রতিবাদে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে হোসেন বখত চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দ্দোজা আহমেদ, সদস্য সচিব নাজমুস সাকিব, যুগ্ম আহ্বায়ক জিহান জোবায়ের, শবনম দোজা জ্যোতি প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশে ছিনতাই, ধর্ষণ, হত্যা বেড়েছে। আমাদের মা ও বোনেরা রাস্তায় দিনে-দুপুরেও নিরাপদ নয়। এমন অবস্থা চলতে থাকলে আবারও আমরা আরেকটা ৫ আগস্ট নিয়ে আসবো। আমাদের নিরাপত্তার ব্যবস্থা আমরাই করবো, ছাত্র-জনতাই সবকিছু করে দেখাতে পারে। শিক্ষার্থীরা আরও বলেন, আমরা আশাবাদী প্রশাসন দ্রুত ধর্ষকদের শাস্তির আওতায় নিয়ে আসবে। আমরা ৪৮ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি, এর মধ্যে ধর্ষকদের শাস্তি নিশ্চিত না হলে আবারও রাস্তায় নেমে আসবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ