সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়লো বসতঘর

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১১:০০:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ১১:০০:২৯ পূর্বাহ্ন
গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়লো বসতঘর
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জে গ্যাস সিলিন্ডারের আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের দক্ষিণপাড়ায় এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে ৪-৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে বীরগাঁও গ্রামের দক্ষিণপাড়ার সিরাজুল ইসলামের বসতঘরে গ্যাসের সিলিন্ডার থেকে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরইমধ্যে ঘরে থাকা নগদ টাকাসহ আসবাপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪-৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত সিরাজুল ইসলাম জানান, আগুনে পুড়ে সবকিছু ছাই হয়েগেছে। চোখের সামনে সব পুড়ে গেলো কিছুই করতে পারলাম না। আমাদের কোনো জমানো টাকা নাই, যে টাকা দিয়ে ঘর তুলবো। শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। তারা জানিয়েছেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী