সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

নৈরাজ্য থেকে রেহাই দিন, তারপর ক্ষমতায় যান

  • আপলোড সময় : ২৬-০২-২০২৫ ১২:২১:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৫ ১২:২১:১৯ পূর্বাহ্ন
নৈরাজ্য থেকে রেহাই দিন, তারপর ক্ষমতায় যান
সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হোসেন বখত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় এবং যথারীতি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয় ও সেখানে আন্দোলনের নেতারা বক্তব্য পেশ করেন। বক্তারা দেশের বর্তমান অরাজক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। দেশব্যাপী ধর্ষণ, আইনশৃঙ্খলার অবনতিসহ সর্বত্র নৈরাজ্য বৃদ্ধির প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘দেশে ছিনতাই, ধর্ষণ, হত্যা বেড়েছে। আমাদের মা ও বোনেরা রাস্তায় দিনে-দুপুরেও নিরাপদ নয়। এমন অবস্থা চলতে থাকলে আবারও আমরা আরেকটা ৫ আগস্ট নিয়ে আসবো। আমাদের নিরাপত্তার ব্যবস্থা আমরাই করবো, ছাত্র-জনতাই সবকিছু করে দেখাতে পারে।’ অভিজ্ঞমহল মনে করেন, আর একটা ৫ আগস্টের মতো রক্তক্ষয়ী আন্দোলন দেশের পক্ষে মঙ্গল বয়ে আনবে না এবং সাধারণ মানুষ এমনটা প্রত্যাশা করেন না। সেজন্য জাতীয় স্বার্থে বৈষম্যবিরোধী ছাত্র-জনতাসহ অপরাপর রাজনীতিক দল-সংগঠনের সঙ্গে পরামর্শ করে অচিরেই নৈরাজ্য প্রতিরোধী কর্মসূচি গ্রহণ করা হোক। আপাতাত এর বেশি কীছু বলার নেই। সকল রাজনীতিক দলমহলকেই আগে নৈরাজ্যের হাত থেকে দেশকে সুরক্ষা দিয়ে ক্ষমতায় যাওয়ার উপায় অবলম্বনে ব্রতী হতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন