সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা
চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

বজলুল মজিদ চৌধুরী খসরু ছিলেন আলোকিত মানুষ

  • আপলোড সময় : ২৬-০২-২০২৫ ১২:২৮:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৫ ১২:২৮:১১ পূর্বাহ্ন
বজলুল মজিদ চৌধুরী খসরু ছিলেন আলোকিত মানুষ
স্টাফ রিপোর্টার :: বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী, লেখক-গবেষক বজলুল মজিদ চৌধুরী খসরু’র চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু স্মৃতি পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রফেসর পরিমল কান্তি দে। সংস্কৃতিকর্মী মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হাজী নূরুল মোমেন, কবি ও লেখক সুখেন্দু সেন, অ্যাডভোকেট রবিউল লেইস রোকস, কবি ইয়াকুব বখত বাহলুল প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন মরহুমের স্ত্রী কবি মুনমুন চৌধুরী, ভাতিজি আফরিন চৌধুরী। সভায় বক্তারা বলেন, বজলুল মজিদ চৌধুরী খসরু ছিলেন বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী, লেখক-গবেষক। তিনি অত্যন্ত গুণী ব্যক্তি এবং আলোকিত মানুষ ছিলেন। মুক্তিযোদ্ধাদের ভাতার জন্য চেষ্টা করে সফল হয়েছেন। তিনি শিক্ষার প্রসারে উচ্চবিদ্যালয় স্থাপন করেছেন। অনেক মানুষকে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। তিনি গরিব ও দিনমজুর শ্রেণি মানুষের অনেক উপকার করেছেন। বক্তারা আরও বলেন, এক সময়ে সুনামগঞ্জের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিয়মিত সাপ্তাহিক একটি পত্রিকা বের করতেন। এতে সুনামগঞ্জে সাংবাদিকতার প্রসার ঘটেছে। তাঁর লেখা বই পড়ে মানুষ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পেরেছে। এই তথ্য সূত্র থেকে পরবর্তীতে অনেকে মুক্তিযুদ্ধের ইতিহাস লিখেছেন। অনেকে আবার মুক্তিযুদ্ধের ইতিহাস লেখায় উদ্বুদ্ধ হয়ে বই বের করেছেন। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পেরে আমরা গর্বিত। তিনি প্রবাসেও জীবন কাটিয়েছেন দীর্ঘ সময়। বক্তারা বলেন, হাওর বাঁচাও আন্দোলন সংগঠন নিয়ে কৃষকদের ফসল রক্ষায় আন্দোলন করেছেন বজলুল মজিদ চৌধুরী খসরু। তাঁর প্রতিটি পদক্ষেপে সফলতা এসেছে। তিনি সকল শ্রেণিপেশার মানুষকে ভালবেসেছেন। সকল প্রগতিশীল কাজে বজলুল মজিদ চৌধুরী খসরুর সম্পৃক্ততা ছিল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ