সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

থানাভিত্তিক সন্ত্রাসীদের হালনাগাদ তালিকা হচ্ছে

  • আপলোড সময় : ২৬-০২-২০২৫ ১২:৩৩:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৫ ১২:৩৩:১৫ পূর্বাহ্ন
থানাভিত্তিক সন্ত্রাসীদের হালনাগাদ তালিকা হচ্ছে
সুনামকণ্ঠ ডেস্ক :: রাজধানীসহ সারাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। গত সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কোর কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশিচৌকি বাড়ানো হবে এবং অপরাধপ্রবণ এলাকায় টহল সংখ্যা বৃদ্ধি করা হবে। সেনাবাহিনী, পুলিশের বিভিন্ন ইউনিট ও বিজিবির সমন্বয়ে যৌথবাহিনী গঠন করে টার্গেট এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে নৌবাহিনীর অতিরিক্ত টহল এবং কিছু এলাকায় কোস্ট গার্ডের অতিরিক্ত টহল বাড়ানো হবে। পাশাপাশি, পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, উপ-পুলিশ কমিশনার, সেনাবাহিনীর মাঠপর্যায়ের ব্রিগেড প্রধানসহ অন্য দায়িত্বশীল কর্মকর্তারা প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার পর গণমাধ্যমকে ব্রিফ করবেন। ডিএমপির পুলিশ সদস্য, বিজিবি, আনসার ও বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যদের জন্য নতুন মোটরসাইকেল সংগ্রহ করা হবে, যাতে অলিগলিতে দ্রুত টহল দিয়ে অপরাধীদের শনাক্ত ও আটক করা সম্ভব হয়। এ ছাড়া, ছিনতাইকারী ও ডাকাতদের সম্ভাব্য আস্তানাগুলো চিহ্নিত করে সম্মিলিত অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর বাইরে টঙ্গি, বসিলা, কেরানীগঞ্জ এবং মুন্সিগঞ্জ এলাকায়ও আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হবে। সূত্র আরও জানায়, ৫০০ এপিবিএন সদস্যকে ডিএমপিতে যুক্ত করে পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। থানাভিত্তিক সন্ত্রাসীদের হালনাগাদ তালিকা তৈরি করে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে, মিথ্যা তথ্য, গুজব ও প্রোপাগান্ডা প্রতিরোধে সত্য তথ্য প্রচারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সভায় আরও উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ