সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধন, বাঁধের কাজে অনিয়মের প্রতিবাদ

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ১২:০২:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ১২:০২:০০ পূর্বাহ্ন
হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধন, বাঁধের কাজে অনিয়মের প্রতিবাদ
স্টাফ রিপোর্টার :: অনিয়ম-অব্যবস্থাপনার কারণে নির্ধারিত সময়ে হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি। মানববন্ধনে বিভিন্ন উপজেলার কৃষক ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন। বুধবার বেলা ১২টায় শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধনে চলামান ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়ম-অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে বক্তারা বলেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যে ফসলরক্ষা বাঁধের কাজ শেষ করার কথা থাকলেও এখনো ৬০ ভাগ কাজ শেষ হয়নি। বাঁধের কাজ অসম্পূর্ণ থাকলেও প্রতিদিন খাতা-কলমে অগ্রগতি প্রতিবেদন তৈরি করছে পানি উন্নয়ন বোর্ড। নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ না হওয়ায় পাহাড়ি ঢল ও আগাম বন্যায় ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বক্তারা বলেন, বাঁধের কাজে নিয়োজিতদের গাফিলতির কারণে ফসলডুবির ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাও করা হবে। মানববন্ধনে হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল বলেন, আমরা প্রথম থেকে বলে আসছিলাম বাঁধের কাজে কোনো দলীয়করণ করবেন না। কিন্তু বিগত সময়ের মতো এবারও দলীয়করণ হয়েছে। একারণে নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ হয়নি। পানি উন্নয়ন বোর্ড বলছে ৯০ ভাগ কাজ শেষ যা সম্পূর্ণই মিথ্যা। আমরা এই প্রতিবেদন প্রত্যাখ্যান করছি। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, নির্ধারিত ২৮ ফেব্রুয়ারি বাঁধের কাজ শেষ হওয়ার কথা। কিন্তু এখনো অনেক উপজেলায় বাঁধের কাজ হচ্ছে। অথচ পানি উন্নয়ন বোর্ড বলছে কাজ শেষ পর্যায়ে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই- এবার যদি বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকে তাহলে কৃষকদের সাথে নিয়ে পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে। প্রতিটি উপজেলা থেকে মামলা করবে হাওর বাঁচাও আন্দোলন। আমরা চাই কৃষকের ফসলের সুরক্ষা। অন্যথায় কঠোর আন্দোলন হবে। হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আসাদ উল্লাহ সরকারের সভাপতিত্বে ও বাঁধ বিষয়ক সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, শহীদনূর আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আবু সাইদ, বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল গণি আনসারী, সাধারণ সম্পাদক হাসান বশির, হাওর বাঁচাও আন্দোলন নেতা নজরুল ইসলাম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন