সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

বিল শুকিয়ে মাছ শিকার : অভিযোগের তদন্ত প্রতিবেদন দিতে গড়িমসি

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ১২:০৫:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ১২:০৫:৩৭ পূর্বাহ্ন
বিল শুকিয়ে মাছ শিকার : অভিযোগের তদন্ত প্রতিবেদন দিতে গড়িমসি
স্টাফ রিপোর্টার :: মধ্যনগর উপজেলার নান্না দশ পয়সা জলমহালের ইজারাদার সমিতি জলমহাল নীতিমালা -২০০৯ এর শর্ত লঙ্ঘন করে সেলু মেশিন দিয়ে পানি শুকিয়ে মাছ শিকারের অভিযোগ করেন জনৈক সরস্বতীপুর গ্রামের আতিক ইকবাল নামের এক ব্যক্তি। উক্ত অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক বিষয়টি আমলে নিয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। জেলা প্রশাসকের নির্দেশের প্রেক্ষিতে গত ২১ ফেব্রুয়ারি মধ্যনগর ভূমি অফিসের তহশিলদার গোলাম সরোয়ার উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়ের নির্দেশে তাৎক্ষণিকভাবে সরেজমিনে গিয়ে সেলু মেশিনসহ মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করেন। জলমহাল নীতিমালা-২০০৯ এ স্পষ্ট উল্লেখ রয়েছে ইজারাদার সমিতি যদি বিল শুকিয়ে মৎস্য আহরণ করেন তবে উক্ত আইনে সেই সমিতিকে কালো তালিকাভুক্ত করার বিধান রয়েছে। অভিযোগ উঠেছে মধ্যনগর ভূমি অফিসের তহশিলদার গোলাম সরোয়ার অনৈতিকভাবে প্রতিবেদন প্রদানে গড়িমসি করছেন। এই বিষয়ে মধ্যনগর ভূমি অফিসের তহশিলদার গোলাম সরোয়ারকে প্রতিবেদন দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, নান্না দশ পয়সা জলমহালের পানি শুকিয়ে মাছ ধরার অভিযোগ যিনি করেছেন তাকে সাথে নিয়েই সেলু মেশিন ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করার পর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন পাঠিয়ে দিয়েছেন বলে জানান। প্রতিবেদনের বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় জানিয়েছেন, ভূমি অফিস থেকে এখনও প্রতিবেদন দেওয়া হয়নি। তিনি আরও বলেছেন, নান্না দশ পয়সা জলমহালটি বিশ একরের বেশি হওয়ায় জেলা প্রশাসক বরাবরে বিল শুকিয়ে মৎস্য আহরণের বিষয়ে ইজারাদার সরস্বতীপুর সোমেশ্বরী কারাবাদ মৎস্যজীবী সমবায় সমিতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি ভূমি অফিসের প্রতিবেদন পাওয়ার পর জেলা প্রশাসক বরাবরে প্রতিবেদন প্রেরণ করবেন। তিনি আরও বলেছেন, বিল শুকানোর বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে দেখা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন