সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

চেম্বার অব কমার্সের বর্তমান পরিস্থিতি ও করণীয় বিষয়ে মতবিনিময়

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ১২:১৩:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ১২:১৩:৫৪ পূর্বাহ্ন
চেম্বার অব কমার্সের বর্তমান পরিস্থিতি ও করণীয় বিষয়ে মতবিনিময়
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর বর্তমান পরিস্থিতি ও পরবর্তী করণীয় বিষয়ে জেলার ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মো. শামসুল হক, রেনু মিয়া, মিলন কান্তি দে, মোহাম্মদ আলী খুশনূর, আবু সাঈদ মোহাম্মদ খালিদ, জিএম তাশহিজ, রাজিব রায়, মোহাম্মদ এনামুল হক, আনসারুল হক বাবু, সাংবাদিক লতিফুর রহমান রাজু, চেম্বার অব কমার্সের জুবায়ের আহমদ প্রমুখ। সভায় সুনামগঞ্জ চেম্বার অব কমার্সকে নতুন আঙ্গিকে চালু করতে আসবাবপত্র, ব্যাংক হিসাব, মূল্যবান কাজপত্র খুঁজে দেখা, সংস্কারসহ নানা আলোচনা হয়। বক্তারা বলেন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সকে ঢেলে সাজিয়ে তোলতে এবং একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলতে মামলার জটিলতা নিরসন করে নির্বাচনী কার্যক্রম শুরু করা উচিত। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল বলেন, সকল চ্যালেঞ্জের মোকাবেলা করে নির্বাচন স¤পন্ন করতে ১২০ দিনের মধ্যে সম্ভব নয়। তাই আমাদের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত নির্বাচনী কাজ চালিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তবে চেম্বার নিয়ে ২০১৩ সালে দায়েরকৃত মামলার জটিলতা আগে সমাধান করতে হবে। সুনামগঞ্জ চেম্বারকে একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, ৩ ডিসেম্বর জেলা প্রশাসক মহোদয়ের কাছে চিঠি আসে। পরে জেলা প্রশাসকের নির্দেশে ১২ ডিসেম্বর আমরা চেম্বার অব কমার্সের ক্ষয়ক্ষতি পরিদর্শন করি। কিন্তু এ সময় চেম্বারের সচিবকে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। মতবিনিময় সভায় পরিদর্শনকালে ৫ আগস্টের সময় ভাঙচুর করার বিভিন্ন আলামত প্রদর্শন করেন সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আকরাম উদ্দিন, জাকির হোসেন, দেওয়ান গিয়াস চৌধুরী, শাহজাহান চৌধুরী, মাসুম হেলাল, কর্ণ বাবু দাস, ওসমান গণি, আহমদ কবির, রাজু আহমদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ