সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

পুলিশের টহল ডিউটি জোরদার

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ১২:১৫:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ১২:১৫:৩৫ পূর্বাহ্ন
পুলিশের টহল ডিউটি জোরদার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাত্রিকালীন পুলিশি চেকপোস্ট ও টহল ডিউটি আরও জোরদার করা হয়েছে। গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতভর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব চেকপোস্ট ও টহল ডিউটি সরেজমিনে পরিদর্শন করেন। তারা দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সদের সঙ্গে কথা বলেন এবং সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের বিষয়ে নির্দেশনা প্রদান করেন। এ সময় চোরাচালান, অবৈধ বালু পরিবহন ও অন্যান্য অপরাধমূলক কর্মকা- রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া দায়িত্বরত পুলিশ সদস্যদের আরও সক্রিয় ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়। রাত্রিকালীন বিশেষ এই তদারকিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), পুলিশ সুপার (সাময়িক দায়িত্ব) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান ও সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক। জেলা পুলিশের কার্যক্রম আরও সক্রিয় ও জনবান্ধব করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানাগেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ