সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

শহীদ লে.কর্নেল এলাহী মঞ্জুর চৌধুরী স্মরণে সভা

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ১২:১৮:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ১২:১৯:৪৫ পূর্বাহ্ন
শহীদ লে.কর্নেল এলাহী মঞ্জুর চৌধুরী স্মরণে সভা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের কৃতী সন্তান, ২০০৯ সালে ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নারকীয় হত্যাযজ্ঞে শহীদ লে. কর্নেল এলাহী মঞ্জুর চৌধুরী লিটন স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে। বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী ও শহীদ লে.কর্নেল এলাহী মঞ্জুর চৌধুরী লিটনের বড়ভাই হুমায়ূন মঞ্জুর চৌধুরী, সিনিয়র আইনজীবী সালেহ আহমদ, অ্যাড. আইনুল ইসলাম বাবলু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. তৈয়বুর রহমান বাবুল ও অ্যাড. নজরুল ইসলাম, সাবেক সাধারণ স¤পাদক অ্যাড. শেরেনূর আলী, বর্তমান সাধারণ স¤পাদক নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, অ্যাড. রবিউল লেইস রোকেশ, অ্যাড. বজলুর রশীদ, অ্যাড. নাজনীন বেগম, অ্যাড. রুহুল তুহিন, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, সহ-সভাপতি ও কবি ও লেখক সুখেন্দু সেন, কবি কুমার সৌরভ, জেলা জামাতের নায়েবে আমীর অ্যাড. শামস উদ্দীন, জেলা বিএনপি নেতা অ্যাড. মাসুক আলম, মুনাজ্জির হোসেন সুজন, কবি রেহান উদ্দিন রেজু, দৈনিক সুনামগঞ্জের খবরের স¤পাদক পঙ্কজ কান্তি দে, অ্যাড. খলিল রহমান, ব্যাংক কর্মকর্তা আশরাফ হোসেন লিটন। সভায় শহীদ লে. কর্নেল এলাহী মঞ্জুর চৌধুরী লিটন স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। সভা সঞ্চালনা করেন জেলা উদীচী’র সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। সভায় বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টায় রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) দরবার হলে বিডিআর বিদ্রোহ শুরু হয়। ৫৭ জন কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। ওই হামলায় ৫৭ জন সেনাকর্মকর্তাসহ নিহত হন ৭৪ জন। ২৫ ফেব্রুয়ারি বিডিয়ার জওয়ানদের নারকীয় হত্যাযজ্ঞে রচিত হয় ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। ওই সময় কর্নেল এলাহী মঞ্জুর চৌধুরী লিটনও শহীদ হন। এসব কর্মকর্তাকে হত্যা করায় দেশের বড় ক্ষতি হয়েছে। বিডিআর বিদ্রোহে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তারা বলেন, বেদনার মধ্যেও কিছু কিছু মৃত্যু নিয়ে অহংকার করা যায়। আমাদের সুনামগঞ্জের কৃতী সন্তান লে. কর্নেল এলাহী মঞ্জুর চৌধুরী লিটনকে নিয়ে ও আমরা অহংকার করতে পারি। কারণ তিনি সৎ ছিলেন। তিনি শহীদ হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন