সুনামগঞ্জ , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক মরাচেলা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মামলা দায়ের স্কুল থেকেই শিশুদের ক্রীড়া-সংগীতে পারদর্শী করার উদ্যোগ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ১০ জনের বালু লুটের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান শুরু শাল্লায় ইজারাকৃত জলমহাল দখলের চেষ্টা সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন সরু সেতু যেন মৃত্যুফাঁদ, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর শৈশবের স্মৃতিচারণ

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ২৮-০২-২০২৫ ১২:১২:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৫ ১২:১২:১৬ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন
গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ইং সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়ন পরিষদ হলরুমে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ভার্ড চক্ষু হাসপাতাল, ইকবালনগর, সুনামগঞ্জের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংক, পিএলসি’র অর্থায়নে মোট ২৭ জন ছানি রোগীকে চোখের ছানি অপারেশন করা হয়। হাসপাতালের নিজস্ব অভিজ্ঞ সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. বি.কে. এম সানোয়ার উন্নত প্রযুক্তিতে লেন্স সংযোজনের মাধ্যমে সফলভাবে রোগীদের অপারেশন স¤পন্ন করেন। অপারেশনের পর সকল রোগী স্বাভাবিক দৃষ্টি ফিরে পেয়েছেন রোগীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক সুনামগঞ্জের উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ এবং সিনিয়র ক্যাশ অফিসার মো. রুহুল আমিন। উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক, ছানি রোগীদের চিকিৎসা সেবা এবং ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। তিনি আরও বলেন, ডাচ্-বাংলা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আবুল কাশেম মো. শিরিন স্যারের আন্তরিক সহযোগিতায়, মানব সেবামূলক কাজগুলো অন্যান্য জেলার ন্যায় সুনামগঞ্জ জেলায়ও করা সম্ভব হচ্ছে। রোগী, রোগীর অভিভাবকসহ সকলেই সন্তোষ প্রকাশ করেছেন এবং ভার্ড আই কেয়ার সার্ভিস (ভার্ড- ইসিএস)-এর ভার্ড চক্ষু হাসপাতাল, সুনামগঞ্জ এবং ডাচ্-বাংলা ব্যাংক, পিএলসি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর