সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

আমবাড়ি বাজারে তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত হল গণগ্রন্থাগার

  • আপলোড সময় : ২৮-০২-২০২৫ ১২:১৫:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৫ ১২:১৫:৫৫ পূর্বাহ্ন
আমবাড়ি বাজারে তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত হল গণগ্রন্থাগার
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজারে স্থানীয় তরুণ-যুবকদের সামাজিক সংগঠন ‘পরিবর্তন’-এর উদ্যোগে একটি গণগ্রন্থাগার প্রতিষ্ঠা করা হয়েছে। বৃহ¯পতিবার দুপুরে ‘পাবলিক লাইব্রেরি’ নামের এই গণগ্রন্থাগারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। আমবাড়ি উচ্চবিদ্যালয়ের পাশে মুক্তিযোদ্ধা ভবনে এটি স্থাপন করা হয়েছে। আমবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে গ্রন্থাগারোর উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত দেন স্থানীয় বাসিন্দা সমাজকর্মী অ্যাডভোকেট মোহাম্মত মনির উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ স¤পাদক অ্যাডভোকেট খলিল রহমান, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুপ্রভা রানী কর, সিলেটের সাংবাদিক ও পাঠাগার আন্দোলনের সংগঠক প্রণবজ্যোতি পাল, আমবাড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষক দীপঙ্কর শর্মা চৌধুরী, পরিবর্তন সামাজিক সংগঠনের সদস্য তারেক রহমান সোহাগ। গ্রন্থাগার প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত তরুণেরা জানান, এলাকার মানুষকে বইপড়ায় উদ্বুদ্ধ করতেই তারা এটি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। এর সঙ্গে প্রবাসে থাকা এলাকার তরুণেরাও যুক্ত রয়েছেন। বই, আসবাবপত্র কেনায় সংগঠনের সদস্যরাই অর্থ দিয়েছেন। আলোচনায় বক্তারা বলেন, বই মনের দরজা খুলে দেয়, ভাবনার জগতকে প্রসারিত হবে। বইপাঠ একজন মানুষকে সৃজনশীল, আলোকিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলে। ভালো কাজে প্রেরণা জোগায়। বক্তারা আরও বলেন, একটি পাঠাগার একটি এলাকাকে বদলে দিতে পারে। তাই বইয়ের সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মকে বইপড়ায় উৎসাহ দিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স