সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

সাবেক বিচারপতি মানিকের শারীরিক অবস্থার উন্নতি, থানায় মামলা

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৪ ০১:১২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৪ ০১:১২:১৭ পূর্বাহ্ন
সাবেক বিচারপতি মানিকের শারীরিক অবস্থার উন্নতি, থানায় মামলা
সুনামকণ্ঠ ডেস্ক :: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। সাবেক বিচারপতি মানিকের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শিশির চক্রবর্ত্তী বলেন, তার শারীরিক অবস্থা এখন অনেকটা স্থিতিশীল। মারধরের কারণে একটি অ-কোষ আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর ছিল। পরে দ্রুত অস্ত্রোপচার করা হয়। এখন শারীরিক অবস্থা অনেকটা উন্নতির দিকে। এদিকে, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার দায়ে শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (২৫ আগস্ট) রাতে সিলেটের কানাইঘাট থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে। মামলার বিষয়টি নিশ্চিত করেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার। তিনি বলেন, পাসপোর্ট ও ভিসা ব্যতিত অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার দায়ে শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এরআগে শুক্রবার (২৩ আগস্ট) রাতে সিলেটের কানাইঘাটের সীমান্ত থেকে অবৈধভাবে ভারত পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে পুলিশ। পরদিন ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠায় কানাইঘাট থানা পুলিশ। পরে আদালতে তোলা হলে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক আলমগীর হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসময় সাবেক বিচারপতি মানিক নিজেকে অসুস্থ দাবি করলে জেলকোড অনুসারে তাকে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন আদালত। শনিবার রাতে সিলেট কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসা হলে তার আঘাতপ্রাপ্ত অ-কোষে জরুরি অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) একটি কেবিনে রাখা হয়েছে তাকে। হাসপাতালে ভর্তি পর তার উন্নত চিকিৎসায় আট সদস্যবিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ