সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

এদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের : জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৪ ০১:২৩:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৪ ০১:২৩:২৩ পূর্বাহ্ন
এদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের : জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের
জামালগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, এদেশের মানুষের কোন রকম অধিকার ছিল না, ছাত্র-জনতা ৫ আগস্ট জনগণের অধিকার আদায় করে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী পালিয়ে যায়নি। পৃথিবীর ইতিহাসে সরকার প্রধানসহ ৩৫০ জন মন্ত্রী-এমপি আত্মগোপন করে দেশ ছেড়ে পালিয়ে গেছে এরকম নজির নেই। এটা বাংলাদেশের জন্য কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। ফ্যাসিস্ট হাসিনা সরকার বিদায়ের পূর্বে হাজারো ছাত্র-জনতাকে শহীদ ও প্রায় ৫০ হাজারের মতো আহত হয়েছে। জামায়াতে ইসলামী প্রত্যেক শহীদের পরিবার ও আহতদের খোঁজ-খবর নিয়ে যথাসাধ্য আর্থিক সহায়তা প্রদান করছি। আমিরে জামায়াতের নির্দেশে শহীদ সোহাগের পরিবারের খোঁজ নিতে জামালগঞ্জ এসেছি। সোহাগ আমাদের গর্ব। নতুন বাংলাদেশ সোহাগের মতো গর্বিত সন্তানদের আজীবন স্মরণ রাখবে। তিনি আরও বলেন, শেখ হাসিনার অবৈধ হুকুম আমাদের সেনাবাহিনী মানতে রাজি হয়নি বলেই, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। নতুন বাংলাদেশ আমাদের ঐক্যবদ্ধ করেছে। এদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের। সংখ্যালঘু বলতে কিছু নেই। ফ্যাসিস্ট হাসিনা তার সার্থে সংখ্যালঘু শব্দ ব্যবহার ফায়দা হাসিল করেছিল। তিনি সোমবার জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়ন এর গোলামীপুর গ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ সোহাগের বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জামালগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট নূরুল আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট শামস উদ্দিন, নায়েবে আমির অধ্যাপক আবদুল্লাহ, সিলেট মহানগরের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সালাম আল মাদানি, জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মমতাজুল হাসান আবেদ, অফিস সম্পাদক নূরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফখরুল আলম প্রমুখ। উঠান বৈঠক শেষে শহীদ সোহাগের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন প্রধান অতিথি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ