সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক

মধ্যরাতে আবারও ভূমিকম্প, কেঁপে উঠলো উত্তরাঞ্চল

  • আপলোড সময় : ২৮-০২-২০২৫ ০৯:০১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০২-২০২৫ ০৯:০১:০৪ অপরাহ্ন
মধ্যরাতে আবারও ভূমিকম্প, কেঁপে উঠলো উত্তরাঞ্চল
সুনামকণ্ঠ ডেস্ক :: মধ্যরাতে আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা। বৃহঃপতিবার দিবাগত রাত ৩টা ৬ মিনিটে রাজশাহী, জয়পুরহাট, ঠাকুরগাঁওসহ বেশ কিছু অঞ্চলে ক¤পন অনুভূত হয়। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫ এবং উৎপত্তিস্থল ছিল নেপাল-চীন সীমান্তবর্তী কোদারী এলাকা থেকে ১৪ কিলোমিটার দক্ষিণে। উৎপত্তিস্থলে গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিক¤পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়। টাইমস অব ইন্ডিয়া বলছে, নেপালের ভূমিক¤েপ বিহার ও শিলিগুড়িতেও ক¤পন অনুভূত হয়েছে। এর আগে বুধবার দিবাগত মধ্যরাতেও ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে সিলেট ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। এছাড়া গত মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১। বঙ্গোপসাগরই এই ভূমিকম্পর উৎসস্থল। ফলে বেশি প্রভাব পড়েছে উপকূলের জেলাগুলোতে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশাতেও এই ক¤পন অনুভূত হয়েছে। উৎসস্থলের গভীরতা ছিল ৯১ কিলোমিটার। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাতেও ভূমিকম্পর খবর পাওয়া গেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল