সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

জাউয়াবাজার ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০১:২০:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০১:২০:৩৪ পূর্বাহ্ন
জাউয়াবাজার ডিগ্রি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
স্টাফ রিপোর্টার :: জাউয়াবাজার ডিগ্রি কলেজে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বৃহঃপতিবার দুপুরে কলেজ হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিব্বির আহমেদের সভাপতিত্বে ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. সুমন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের এডহক কমিটির দাতা সদস্য মো. শামছুল কবির মুহিত, বিদ্যোৎসাহী সদস্য মো. আব্দুল জব্বার, সহকারী অধ্যাপক অজয় কুমার দাস, জয়াধর রুবি, সমর কুমার সরকার, মোহাম্মদ আরশ আলী, প্রভাষক দুলাল মিয়া, গৌছুল হক নাইম, কৃতী শিক্ষার্থী সুমন আহমেদ প্রমুখ। বক্তারা বলে, জীবনে ভালো মানুষ হওয়া খুব জরুরি। ভালো ফলাফল করার পাশাপাশি তোমাদেরকে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে হলে ভালো বই বেশি বেশি পড়তে হবে। কারণ বই মানুষকে আলোর পথে নিয়ে যায়। তোমরা আলোর পথের যাত্রী। তোমাদের হাত ধরে এগিয়ে যাবে দেশ ও জাতি। তোমরাই আগামীর বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তোমাদেরকে আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে এগোতে হবে। দেশকে ভালোবাসতে হবে। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী অধ্যাপক বিলকিস সুলতানা, নীল মাধব সিংহ, শ্যামা প্রসাদ দাশ, সোমা চক্রবর্তী, মোহাম্মদ মুজিবুর রহমান, প্রভাষক নীপা রানী দত্ত, মৃত্যুঞ্জয় দাস, ফাতেমা আক্তার, আব্দুল ওয়াহিদ, শারমিন সুলতানা, হরিভক্ত গোপ, মো. দিলশাদ খান, অজয় কুমার সরকার, পুলক চন্দ্র বিশ্বাস, মো. শাহাবুদ্দিন, মাহবুব ইসলাম, ইকবাল হোসেন, সারোয়ার জাহান মামুন, জহিরুল ইসলাম রাজা, শরীরচর্চা বিষয়ক শিক্ষক মো. লুৎফুর রহমানসহ কলেজের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জাউয়াবাজার ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থী ফ্রান্স প্রবাসী মামুন মিয়া, দেওয়ান আহমেদ ও এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য আব্দুল জব্বার এর পৃষ্ঠপোষকতা ও কলেজের আয়োজনে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় কৃতী ১০ জন শিক্ষার্থীর হাতে ক্র্যাস্ট, নগদ অর্থ ও ডায়েরি তুলে দেন অতিথি ও শিক্ষকবৃন্দ। সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন- বিজ্ঞান বিভাগের সুমন আহমেদ, কাওছার আহমদ, মারুফ রহমান, রাতুল দেব অন্ত, শাওন মাহমুদ, লিমন মাহমুদ, মো. মাহফুজুর রহমান, মানবিক বিভাগের আফরিন সুলতানা মুনা, তাহেরা খাতুন ও ব্যবসায় শিক্ষা বিভাগের নাজমিন বেগম। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শরীরচর্চা বিষয়ক শিক্ষক মো. লুৎফুর রহমান। শুরুতেই কলেজ হল রুমে উৎসবমুখর পরিবেশে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজের এডহক কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ