সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

তাহিরপুরে জামায়াতের মিছিল

  • আপলোড সময় : ০১-০৩-২০২৫ ০১:৩০:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৩-২০২৫ ০১:৩০:৩৮ পূর্বাহ্ন
তাহিরপুরে জামায়াতের মিছিল
স্টাফ রিপোর্টার :: মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে ও মাহে রমজানকে স্বাগত জানিয়ে তাহিরপুরে জামায়াতে ইসলামীর মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমআ নামাজের পর উপজেলার বাজার মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ব বাজারে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। উপজেলা সদর ইউনিয়নের জামায়াতের আমীর মোহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক রুকন উদ্দিন, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মোহাম্মদ সালেহ আহমেদ, উপজেলা বায়তুলমাল স¤পাদক মোহাম্মদ শাহজাহান আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন তাহিরপুরের সভাপতি আব্দুল আলিম ইমতিয়াজ, সহ সভাপতি আবিকুল ইসলাম, দেলোয়ার হোসেন প্রমুখ। এসময় বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও ব্যবসায়ীদের প্রতি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান। এছাড়াও দিনের বেলা হোটেল ও রেস্তোরাঁ বন্ধেরও দাবি করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন