সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

টাঙ্গুয়ার জলাশয়ে বকপাখির ওড়াওড়ি

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ০৫:৫৫:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ০৬:৩০:৩২ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার জলাশয়ে বকপাখির ওড়াওড়ি
বিশেষ প্রতিনিধি::
টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন জলাশয়গুলোতে এখন শাদা দেশিয় বক পাখির উপস্থিতি দেখা গেছে। পানি কমে যাওয়া জলাশয়গুলোতে শাদা বকের সারি দল বেধে খাবার সংগ্রহ করছে। কাছাকাছি মানুষের উপস্থিতি টের পেলেই দিচ্ছে উড়াল।
গতকাল এমন দৃশ্য দেখা গেছে হাওরটির একাধিক জলাশয়ে। হাওরটির ওয়াচটাওয়ার এলাকায় গিয়ে দেখা যায়, বাগমারা গ্রুপ জলমহালটির ভিতর দিয়ে চলে গেছে একটি কান্দা। কান্দার ভিতরে আবার সরু খাল সাপের মতো বাকানো। খালটি শুকিয়ে গেছে। কান্দার দুই দিকেই পশ্চিম ও পূর্ব দিকে রয়েছে জলাশয়। এর মধ্যে পশ্চিমের জলাশয়টিকে স্থানীয়রা সানন্দের ডোবা হিসেবে ডাকেন। এছাড়াও কাইজ্যাউরি জলাশয়ের বিভিন্ন অংশেও একই চিত্র দেখা গেছে। কোথাও শাদা বকের দল শুকিয়ে যাওয়া জলাশয়ে পা ডুবিয়ে খাবার খাচ্ছে। করছে ওড়াওড়ি। তবে কান্দা থেকে এলাকার মানুষ দিনে জ্বালানি সংগ্রহ করায় বা অন্যান্য কাজ করায় এখন সেখানে দিতে আসতে পারেনা পাখির দল। তাই শুকিয়ে যাওয়া অল্প পানির জলাশয়েই দিনে দেখা যায় পাখিগুলোকে। ধবধবে শাদা এবং আকারেও অনেক বড়ো বকের দল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জলাশয়ে খাবার খাচ্ছে।
স্থানীয়রা জানালেন, টাঙ্গুয়ার হাওরে সম্প্রতি বিষটোপ দিয়ে পাখি শিকার করা হচ্ছে। বিভিন্ন কান্দা ও জলাশয়ে বিষটোপ ফেলে রেখে পাখি শিকার করছে। গত ২৪ ফেব্রুয়ারি মন্দিআতা এলাকায় শিকারির পাখির বিষটোপে এক খামারির ৫ শতাধিক হাস মারা গেছে। তাৎক্ষণিক খবর পেয়ে প্রশাসন অভিযান চালালেও পাখি শিকারিদের আটক করতে পারেনি।
স্থানীয় পরিবেশকর্মী আহমদ কবীর বলেন, টাঙ্গুয়ার হাওরে শাদা বকপাখি বারো মাসই দেখা যায়। তবে এই মওসুমে জলাশয়গুলো যখন শুকিয়ে যায় তখন পাখির উপস্থিতি বেশি দেখা যায়। বক পাখির সঙ্গে অন্যান্য দেশিয় প্রজাতির কিছু পাখিও আছে। তবে শাদা বকের সারি দেখতে সুন্দর লাগে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, হাওরের জলাশয়ে এখন নানা ধরনের পাখি দেখা যায়। বিশেষ করে এখন বকপাখি একটু বেশি দেখা যায়। আমরা অভিযোগ পেয়েছি বক কিছু চোরাই শিকারি বিষটোপ দিয়ে পাখি শিকার করে। আমরা একাধিকবার অভিযান চালিয়েও তাদের গ্রেপ্তার করতে পারেনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন