সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ফেব্রুয়ারিতে ১৮৯ নারী নির্যাতন, ধর্ষণের শিকার ৪৮

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ১১:৩০:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ১১:৩০:৫৫ অপরাহ্ন
ফেব্রুয়ারিতে ১৮৯ নারী নির্যাতন, ধর্ষণের শিকার ৪৮
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৫টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানা গেছে, সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারি মাসে ৭২ জন কন্যা এবং ১১৭ জন নারীসহ ১৮৯ জন নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৩০ জন কন্যাসহ ৪৮ জন। ৩ জন কন্যাসহ ১১ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন, ১ কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। রবিবার (২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে একথা জানায় মহিলা পরিষদ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৫ জনকে, এর মধ্যে ৪ জন কন্যা। পাশাপাশি যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১০ জন, যার মধ্যে ৬ জন কন্যা। মহিলা পরিষদ জানায়, উত্ত্যক্ত করার কারণে আত্মহত্যা করেছেন ১ জন নারী, অগ্নিদগ্ধ হয়েছেন ১ জন। ৫ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে, তার মধ্যে ১ জন কন্যা। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ৩ জন, যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ৩ জনকে। এছাড়া প্রতিবেদনে বলা হয়, শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন মোট ১৫ জন, এর মধ্যে ১ জন কন্যা। ৩ জন গৃহকর্মীকে নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২ গৃহকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে। বিভিন্ন কারণে ১০ জন কন্যাসহ ৪৬ জনকে হত্যা করা হয়েছে। ৩ জন কন্যাসহ ১৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৫ জন কন্যাসহ ১৫ জন আত্মহত্যা করেছেন, এর মধ্যে ২ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন। ৮ জন কন্যা অপহরণের শিকার হয়েছেন। এছাড়াও ১ জন কন্যা অপহরণের চেষ্টার শিকার হয়েছেন। ১ জন নারী সাইবার অপরাধের শিকার হয়েছেন। এছাড়া ৩ কন্যাসহ মোট ৬ জন নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন