সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

দোয়ারাবাজারে র‌্যালি ও সভা

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ১১:৪৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ১১:৪৭:১৮ অপরাহ্ন
দোয়ারাবাজারে র‌্যালি ও সভা
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (২ মার্চ) সকাল এগারোটায় দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেহের নিগার তনুর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশাররফ হোসাইনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশীদ, অবসরপ্রাপ্ত শিক্ষক মুহম্মদ মশিউর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দোয়ারাবাজার উপজেলা শাখার সদস্য সচিব সোহেল মিয়া। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত সিংহ, উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ, দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হারুন আহমদ, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য দেলোয়ার হোসাইন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার পতনের মাধ্যমে বর্তমান প্রজন্ম সঠিক ও নিরপেক্ষ ভোটাধিকার প্রয়োগের স্বপ্ন দেখছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ