সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৬

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ১১:৪৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ১১:৪৮:৩২ অপরাহ্ন
অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৬
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হচ্ছে। জেলার বিভিন্ন থানা কর্তৃক পরিচালিত এ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, মো: শাহজাহান মিয়া (৪৫), তিনি বিশ্বম্ভরপুর থানাধীন রণবিদ্যা গ্রামের বাসিন্দা ও বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগের সাংগঠনিক স¤পাদক। আব্দুল জব্বার খোকন (৫৮), তিনি ছাতক থানাধীন গাংপাড় নোয়াকুট গ্রামের বাসিন্দা ও ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। মিলন সিংহ (৪৫), তিনি ছাতক থানাধীন ধনীটিলা গ্রামের বাসিন্দা এবং ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মো. আনোয়ার হোসেন শাহ (৫২), জামালগঞ্জ থানাধীন দুর্লভপুর গ্রামের বাসিন্দা, আওয়ামী লীগের সক্রিয় সদস্য। আবু হানিফা (৩০), তাহিরপুর থানাধীন জঙ্গলবাড়ি গ্রামের বাসিন্দা, মাদক ব্যবসায়ী, মো. সাব্বির আলম (২৮), তিনি জামালগঞ্জ থানাধীন দুর্লভপুর গ্রামের বাসিন্দা এবং মাদক ব্যবসায়ী। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স