সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

বুধবার থেকে ৬৪ জেলায় টিসিবির পণ্য বিক্রি শুরু

  • আপলোড সময় : ০২-০৩-২০২৫ ১১:৫৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৩-২০২৫ ১১:৫৫:২০ অপরাহ্ন
বুধবার থেকে ৬৪ জেলায় টিসিবির পণ্য বিক্রি শুরু
সুনামকণ্ঠ ডেস্ক :: আগামী ৫ মার্চ (বুধবার) থেকে দেশের ৬৪ জেলায় ট্রাকসেলে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সেই অনুযায়ী ১৭ মার্চের মধ্যে উপকারভোগীদের স্মার্টকার্ড বিতরণের নির্দেশ দিয়েছেন তিনি। রোববার স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় জেলা প্রশাসকদের উদ্দেশে এ কথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, নি¤œআয়ের মানুষের জন্য সুবিধা নিশ্চিত করতে আগামী বুধবার (৫ মার্চ) থেকে ৬৪ জেলায় ট্রাকসেলে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে। ইতিমধ্যে এ কার্যক্রম ছয় জেলায় চলমান রয়েছে, ওই দিন থেকে বাকি ৫৬ জেলায়ও যুক্ত হবে। উপদেষ্টা বলেন, এক কোটি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে টিসিবির পণ্য পৌঁছে দিতে চাই। প্রকৃত উপকারভোগী নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা রাখতে হবে। চলতি মাসের ১৭ তারিখের মধ্য সকল উপকারভোগীকে স্মার্ট কার্ড পৌঁছে দিতে জেলা প্রশাসকদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানাই। জেলা প্রশাসকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ৫৭ লাখ উপকারভোগী স্মার্ট কার্ডের মাধ্যমে পণ্য পাবে। যাদের এখনো স্মার্ট কার্ডের কার্যক্রম শেষ হয়নি কিন্তু তালিকায় নাম আছে, তারাও পণ্য পাবে। এ ছাড়া ৬৪ জেলায় ট্রাকসেলের মাধ্যমে সর্বসাধারণের মাঝে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে পণ্য বিক্রি করা হবে। শেখ বশিরউদ্দীন বলেন, রমজানে কেউ যাতে মজুতদারি করতে না পারে, জেলা প্রশাসকদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। একই সাথে ভোক্তারা যেন পুরো মাসের বাজার না করে, সে বিষয়ে অনুপ্রাণিত করতে হবে। একসঙ্গে পুরো মাস বা সাত দিনের পণ্য কিনলে সরবরাহ সংকটে কেউ কেউ দাম বাড়িয়ে নেয়। বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। কারও প্রতি জুলুম করা হবে না। তবে কেউ জুলুম করলে, তাকে ছাড় দেওয়া হবে না। অন্যায় প্রতিরোধে জেলা প্রশাসকদের সর্বশক্তি নিয়োগ করার আহ্বান জানান তিনি। উপদেষ্টা বলেন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার একদম প্রাথমিক ধাপ টিসিবির মতো সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উপকারভোগী নির্বাচন করা। এটা নিশ্চিত করতে পারলে মানুষের মধ্যে আপনাদের (জেলা প্রশাসকদের) গ্রহণযোগ্যতা বাড়বে। মানুষ আপনাদের ইজ্জত (সম্মান) দেবে। উল্লেখ্য, রাজধানীতে ৫০টি ও চট্টগ্রাম শহরে ২০টি মোট ৭০টি ট্রাকের মাধ্যমে বর্তমানে ট্রাকসেল কার্যক্রম চলছে। রমজানে তা বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসক ভার্চুয়ালি অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ