সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক

সর্দারসহ ৬ ডাকাত গ্রেফতার

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৫ ০২:২৯:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৫ ০২:২৯:১২ পূর্বাহ্ন
সর্দারসহ ৬ ডাকাত গ্রেফতার
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার মর্তুজ আলীসহ মোট ৬ ডাকাত গ্রেফতার হয়েছে। অভিযানে একটি দেশীয় তৈরি পাইপগান, চারটি কার্তুজ, দুটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি ছুরি, একটি শাবল, ৮১৯০ টাকাসহ অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় শান্তিগঞ্জ থানাধীন পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ বাজার থেকে ডাকাতদলের প্রধান মর্তুজ আলীকে (৩৮) গ্রেফতার করা হয়। তিনি শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। পুলিশি জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আরও পাঁচজন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দিরাই থানার মির্জাপুর গ্রামের কফিল মিয়া (৪২), সিলেট জালালাবাদ থানার হেংলাকান্দি নোয়াগাঁও গ্রামের মিজানুর রহমান (৫০), শান্তিগঞ্জ থানার বড়কাপন গ্রামের মো. সৈয়দ আলী (২১), একই গ্রামের একজন শিশু এবং শান্তিগঞ্জ থানার কাড়ারাই গ্রামের কবির হোসেন (৫০)। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আকরাম আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। থানা পুলিশের একাধিক টিম অভিযানে অংশগ্রহণ করে। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা ও একটি ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে। এ চক্রটি দীর্ঘদিন ধরে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল