সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
সুনামগঞ্জ পৌর প্রশাসকের উদ্যোগ

এককালীন পেনশন পেলেন ১২ কর্মকর্তা-কর্মচারী

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৫ ১২:১৯:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৫ ১২:১৯:৫১ অপরাহ্ন
এককালীন পেনশন পেলেন ১২ কর্মকর্তা-কর্মচারী
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌরসভার অবসরপ্রাপ্ত ১২ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে এককালীন অবসরপ্রাপ্ত পেনশনের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৩ মার্চ) সকাল ১১টায় পৌর প্রশাসকের কার্যালয়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের হাতে ১ কোটি ১৪ লাখ টাকার চেক তুলে দেন পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। চেক হাতে পেয়ে পৌর কর্মকর্তা-কর্মচারীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, দীর্ঘদিন পর কোনো ধরনের ভোগান্তি বা হয়রানি ছাড়াই নিজেদের প্রাপ্ত অধিকারটুকু তাঁরা বুঝে পেয়েছেন। অতীতে বিভিন্ন মেয়র দায়িত্বে থাকলেও তারা এই বিষয়ে কোনো উদ্যোগ নেননি। যার কারণে নিজেদের ন্যায্য পাওনা থেকে তারা বঞ্চিত ছিলেন। পৌরসভার দায়িত্ব যখন প্রশাসকদের কাছে দেওয়া হয় তখন পৌর প্রশাসক বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে পেনশনের টাকা এককালীন দেওয়ার উদ্যোগ নেন। যা দেশের মধ্যে অনন্য নিদর্শন বলে মন্তব্য করেন পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। পেনশনের এককালীন টাকা পেয়ে আনন্দিত অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীসহ প্রয়াত কর্মচারীদের পরিবারের সদস্যরাও। পেনশনের চেক হাতে পেয়ে মো. মতিউর রহমান জানান, দীর্ঘদিন ধরে পেনশনের টাকার জন্য ঘোরাঘুরি করছি, কিন্তু পাইনি। বর্তমানে পৌর প্রশাসক স্যার দায়িত্ব নেওয়ার পর এই ভোগান্তির পালা শেষ হয়েছে। আজকে আমার পেনশনের ৮ লাখ ৮৫ হাজার ৬৯ টাকার চেক হাতে পেয়েছি। রমজান মাস চলছে, সামনে ঈদ, চেকটা হাতে পেয়ে সত্যি আমি আনন্দিত। আমিনুল ইসলাম চৌধুরীর পক্ষে সালাম চৌধুরী চেক গ্রহণ করার পর বলেন, কোনোরকমের হয়রানি ছাড়াই ১৭ লাখ ৮ হাজার ৮৮৪ টাকার চেক হাতে পেয়েছি। কাউকে এজন্য একটা টাকাও দিতে হয়নি। এককালীন টাকা দেওয়ার উদ্যোগ পৌর প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম স্যার নিয়েছেন, আমরা সবাই স্যারের প্রতি কৃতজ্ঞ। শিবু প্রসাদ দত্ত বলেন, এককালীন পেনশনের টাকা হাতে পাওয়ায় টাকাগুলো দিয়ে কিছু একটা করে বাকি দিনগুলো কাটাতে পারবো। তাছাড়া ভোগান্তি ছাড়া এভাবে এককালীন টাকা পাবো তা কল্পনাও করিনি। আজকে ১৩ লাখ ১৪ হাজার ৫৮৮ টাকার চেক হাতে পেয়েছি। এই ধরনের মানবিক উদ্যোগ নেওয়ায় পৌর প্রশাসক স্যারের প্রতি সকল কর্মকর্তা-কর্মচারী কৃতজ্ঞ। সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, পৌরসভায় সারাজীবন চাকরি করে অবসরে যাওয়ার পর নিজের প্রাপ্ত অধিকার পেনশনের টাকা না পাওয়ার যে ট্রেডিশন, সেটি আমরা ভাঙার চেষ্টা করেছি। আমি পৌরসভার দায়িত্ব নেওয়ার পর যখন জানতে পারলাম আমাদের অনেক সহকর্মী অবসরে যাওয়ার পর এককালীন পেনশনের টাকা পাচ্ছেন না, তখন আমরা উদ্যোগ নিয়েছি এককালীন পেনশনের টাকা পরিশোধ করার। তিনি বলেন, আজকে পৌরসভার অবসরপ্রাপ্ত ১২ জন কর্মকর্তা-কর্মচারীর মাঝে এককালীন পেনশনের ১ কোটি ১৪ লাখ টাকার চেক বিতরণ করেছি। যখন এসব মানুষের হাতে এককালীন তাদের প্রাপ্য টাকার চেক তুলে দিতে পেরেছি. তখন নিজের কাছেই একটা ভালো লাগা কাজ করেছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পাল, সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, হিসাবরক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাস প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ