সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী
খাদ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের সুপারিশ

পুরোদমে চলছে বেতগঞ্জ-বুড়িস্থল সড়ক সংস্কার

  • আপলোড সময় : ০৪-০৩-২০২৫ ১২:৩৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৩-২০২৫ ১২:৩৬:৫১ অপরাহ্ন
পুরোদমে চলছে বেতগঞ্জ-বুড়িস্থল সড়ক সংস্কার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের জালালপুর গ্রাম হয়ে বেতগঞ্জ-বুড়িস্থল সড়কের সংস্কার কাজ চলছে। গত বছরের ডিসেম্বর থেকে শুরু হওয়া এই কাজ শেষ হবে অনুমান চলতি বছরের ১৫ মার্চ। এলজিইডি’র তত্ত্বাবধানে এই সড়কের সংস্কার কাজ হচ্ছে। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স প্রদীপ এন্টারপ্রাইজের পরিচালক হরেশ চন্দ্র দে বলেন, সড়কের দুই পাশে গার্ডওয়াল, আরসিসি ঢালাইসহ ৬২৫ মিটার দৈর্ঘ্যের এই সড়ক সংস্কার হচ্ছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা। চলতি বছরের ১৫ মার্চের মধ্যে কাজ শেষ হবে। স্থানীয়রা জানান, বিগত ২০ বছর আগে একবার সিবিআরএম এই সড়ক সংস্কার করেছিল। ভাঙাচোরা সড়কে চলাফেরা ছিল গ্রামের মানুষ সহ শহর ও শহরতলির হাজারো মানুষের। মানুষের এই চরম ভোগান্তি কমিয়ে আনতে উদ্যোগ নেন সুনামগঞ্জের কৃতী সন্তান মোল্লাপাড়া ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা এবং খাদ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক এ.এইচ.এম হুমায়ূন কবির শাহীন। তাঁর অক্লান্ত প্রচেষ্টায় দ্রুত সংস্কার কাজ শুরু হয়। তারা বলেন, এই সড়ক সংস্কারের ফলে হাজারো মানুষের ভোগান্তি নিরসন হবে। তাই তারা মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোল্লাপাড়া ইউপি চেয়ারম্যান মো. নূরুল হক বলেন, এই সড়ক সংস্কারে আমাদের জালালপুর গ্রামের বাসিন্দা এবং খাদ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের অবদান রয়েছে। তাঁর অক্লান্ত প্রচেষ্টায় এই সড়ক সংস্কার হচ্ছে। সদর উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, খাদ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক এ.এইচ.এম হুমায়ূন কবির শাহীন সাহেবের সুপারিশে এই সড়কের সংস্কার কাজ হয়েছে। কয়েক দিনের মধ্যে কাজ শেষ হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি