সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য
ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

৩ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা আদায়

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ১২:২৩:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ১২:২৩:০৩ পূর্বাহ্ন
৩ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা আদায়
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলাজুড়ে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে কিছু অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী। এই সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযানে নেমেছে প্রশাসন। উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬টি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে মোট ৩ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার গোবিন্দগঞ্জ বাজারের সয়াবিন তেলের ডিলার উসমান স্টোরের মালিক মো. উসমানী আলীকে ১লাখ ১০ হাজার, হাজী আব্দুল কদ্দুছ সুপার শপে ১ লাখ টাকা, ফখরুলের দোকানে ৫০ হাজার, আল আমিন স্টোরে ৫০ হাজার টাকা, ওয়ালিদ এন্টারপ্রাইজের কর্মচারি আখতার হুসেনকে ৩০হাজার টাকা, মা-বাবা পোল্ট্রি দোকানের আলী আহমদকে ৩০ হাজার টাকাসহ ৩লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হাজী আব্দুল কদ্দুছের দোকানের অতিরিক্ত পণ্য ৩ কার্যদিবসের মধ্যে মালামাল সরানোর নির্দেশ দেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজার ও ট্রাফিক পেয়ন্ট এলাকায় বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে বিক্রি এবং মজুতদারির অভিযোগে এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬টি মামলা দায়ের করে ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম ও সেনা বাহিনীর মেজর জাবিরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে ছাতক সেনা ক্যাম্পের একটি দল উপস্থিত ছিলেন। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন