সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধর্মপাশায় অবৈধভাবে ইট পোড়ানোর দায়ে ইট ভাটার চিমনি ভেঙে দিয়েছে প্রশাসন

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ১২:২৯:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ১২:২৯:২১ পূর্বাহ্ন
ধর্মপাশায় অবৈধভাবে ইট পোড়ানোর দায়ে ইট ভাটার চিমনি ভেঙে দিয়েছে প্রশাসন
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার মহদীপুর গ্রাম সংলগ্ন মুর্শেদ ব্রিক ফিল্ড নামের একটি ইটের ভাটায় ছাড়পত্র ছাড়াই গত সাড়ে তিন মাস ধরে অবৈধভাবে ইট পোড়ানো হয়ে আসছিল। অবৈধ এই ইটের ভাটাটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ইটের ভাটার চিমনি ও কাঁচা ইট গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৪ মার্চ) বিকেল সোয়া চারটার দিকে ধর্মপাশা উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়, ধর্মপাশা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের এক দল সদস্য নিয়ে এই অভিযান শুরু করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় এই আদালত পরিচালনা করেন। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাইমিনুল হক, পরিদর্শক মো.সাইফুল ইসলাম, ধর্মপাশা থানার এসআই নিরঞ্জন পাল, ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী ইনচার্জ দিলোয়ার হোসেন প্রমুখ। অভিযান চলাকালে একটি এস্কেভেটর দিয়ে ভাটার চিমনির একাংশ ভাঙা হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা চুলোতে পানি ঢেলে দেন। এছাড়া ভাটার কাঁচা ইট খননযন্ত্র দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই কার্যক্রম চলে। স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯৩ সালে মহদীপুর গ্রাম সংলগ্ন ফসলি জমিতে মুর্শেদ ব্রিক ফিল্ড নামের এই ইটের ভাটাটি গড়ে ওঠে। এটির বিষাক্ত কালো ধোঁয়ায় ভাটা লাগোয়া আশপাশের বোরো, আমন ধানের ফসলি জমিতে ধান ও ফলদ গাছের ফল উৎপাদন দিন দিন কমে যাচ্ছিল। পাশাপাশি ভাটা সংলগ্ন গ্রামের মানুষেরা জ্বর, সর্দি ও কাশিসহ বিভিন্ন রোগ বালাইয়ে আক্রান্ত হয়ে আসছিলেন। গত সাড়ে তিনমাস ধরে ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে এই ভাটার কার্যক্রম চলে আসছিল। মুর্শেদ ব্রিক ফিল্ডের স্বত্তাধিকারীদের একজন রেজুয়ান ইসলাম রাকীব বলেন, পরিবেশ অধিদপ্তর থেকে ইটের ভাটার ছাড়পত্র নতুন করে নবায়নের জন্য আবেদন করায় ইটের ভাটায় এতদিন কাজ করিয়েছি। ছাড়পত্র না পাওয়ায় ও পরিবেশ অধিদপ্তর থেকে চিঠি পেয়ে সোমবার বিকেলে এটির কার্যক্রম বন্ধ করে দিয়েছি। পরিবেশ অধিদপ্তরে সুনামগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোহাইমিনুল হক বলেন, গত ১৭ ফেব্রুয়ারি বিভাগীয় কার্যালয়ের পরিবেশগত ছাড়পত্র কমিটির সভায় এই ইটের ভাটাটির নবায়ন না মঞ্জুর করা হয়েছে। পাশাপাশি এটির ছাড়পত্র বাতিল করা হয়েছে। এ সংক্রান্ত চিঠি ভাটার মালিকের কাছে গত ২ মার্চ পাঠিয়েছি। ধর্মপাশার ইউএনও জনি রায় বলেন, ছাড়পত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই ইটের ভাটাটির চিমনি ভেঙে দিয়ে কাঁচা ইট গুড়িয়ে দেওয়া হয়েছে। ইট ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন