সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

দিরাই-শাল্লায় উচ্ছৃঙ্খল জনতা লুটে নিচ্ছে বিভিন্ন বিলের মাছ

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ১২:৪৪:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ১২:৪৪:১৫ পূর্বাহ্ন
দিরাই-শাল্লায় উচ্ছৃঙ্খল জনতা লুটে নিচ্ছে বিভিন্ন বিলের মাছ
স্টাফ রিপোর্টার :: শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের সতুয়ানদীর মাছ লুটপাট করে নিয়ে গেছে উচ্ছৃঙ্খল জনতা। মঙ্গলবার (৪ মার্চ) সকালে হাজারো উচ্ছৃঙ্খল লোক সতুয়ানদী নামক বিল থেকে পলো, কুচ ও ছোট ছোট ত্রিকোণ আকৃতির জালি দিয়ে মাছ ধরে নিয়ে গেছে। বাঁধা দিতে গেলে উচ্ছৃঙ্খল জনতা আটগাঁও গ্রামের এক টমটম চালক রনি মিয়ার বাড়িঘরে ভাঙচুর করে। এ সময় তার টমটম ও তার ভাইয়ের একটি মোটরসাইকেলেও ভাঙচুর করা হয়েছে। স্থানীয়রা জানান, এসব উচ্ছৃঙ্খল জনতার সামনে কেউ দাঁড়াতেই সাহস পায়না। ফলে এভাবেই চলছে একের পর এক জলমহাল লুটপাট। শুরুটা হয় ১ মার্চ দিরাই উপজেলার চরনারচর ইউপির কামান বিল থেকে। সেখানে লুটপাট হয় কামান বিলের মাছ। পরেরদিন ২মার্চ একই উপজেলার মেঘনা বারঘর লাইলাদিঘার উদীর হাওর। এরপর হাতনীবিল। একইদিনে শাল্লা উপজেলার জোয়ারিয়াবিল ও ৪মার্চ উভয় উপজেলার সীমানায় অবস্থিত সতুয়ানদীতে মাছ লুটপাটের ঘটনা ঘটে। ঐতিহ্যবাহী এসব জলমহালে বৃহৎ আকৃতির মিঠাপানির রুই, কাতলা, বোয়াল, চিতলসহ নানা জাতের মাছ থাকে। জানা যায়, কামান বিলটি ইজারা নেয় চরনারচর বিএম মৎস্যজীবী সমবায় গ্রুপ সমিতি লিমিটেড। তবে এর পেছনে রয়েছেন দিরাই উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া, আ.লীগ নেতা জয়কুমার বৈষ্ণব ও হাফিজুর রহমান তালুকদারসহ আরও অনেকে। অন্যদিকে হাতনীবিল জয়পুর মৎস্যজীবী সমবায় সমিতির নামে থাকলেও তথ্যসূত্রে জানা গেছে এর অংশীদার রয়েছে দিরাই উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সভাপতি কামাল উদ্দিন তালুকদারসহ আরও বেশ ক’জন। এদিকে শাল্লা উপজেলায়ও এরপূর্বে আরও ছোটখাটো দু’একটি বিলে এমন ঘটনা ঘটেছে। এসব বিল মৎস্যজীবী সমবায় সমিতির নামে থাকলেও নেপথ্যে ছিল উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরীর অংশীদারিত্ব। নাম প্রকাশে অনিচ্ছুক জলমহালের সাথে যুক্ত দিরাই উপজেলার বাসিন্দা এক ব্যক্তি বলেন, ১মার্চ থেকে উন্নয়ন স্কিমের এসব জলমহালে থেকে কোটি কোটি টাকার মাছ লুটপাট করে নিয়ে গেছে একটি কুচক্রী মহলের ইন্ধনে। তিনি উপজেলার বিভিন্ন গ্রামের কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, এ ধরনের কর্মকা- চলতে থাকলে ভবিষ্যতে জলমহাল নিয়ে ইজারাদারদের আর আগ্রহ থাকবে না। ফলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাবে। দিরাই উপজেলার জয়পুর হাতনীবিল মৎস্য সমবায় সমিতির সাধারণ স¤পাদক বিকাশ রঞ্জন দাস বলেন, আমার হাতনীবিল লুটপাট করা হয়েছে। আমরা সরকারকে প্রতি বছর প্রায় কোটি টাকা রাজস্ব দেই। হাতনীবিল থেকে কোটি টাকার মাছ লুট করা হয়েছে। তবে প্রশাসনের লোকজন এসে এ বিষয়ে লিখে নিয়ে গেছে। শাল্লা সদর সংলগ্ন ডুমরা গ্রামের বাসিন্দা বাদল চন্দ্র দাস বলেন, জোয়ারিয়াবিলে অর্ধেক শেয়ার আমার। গত দুদিনে তার ৫০লাখ টাকার মাছ ও বিলে থাকা বাঁশ ট্রলি দিয়ে নিয়ে গেছে। এনিয়ে মামলা করবেন বলে জানান তিনি। এটি হিলিফ মৎস্যজীবী সমবায় সমিতির নামে রয়েছে। তবে এটির অংশীদার ছিল সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অরিন্দম চৌধুরী অপুসহ আরও ক’জন। তবে বাদল চন্দ্র দাসের দাবি তারা স্ট্যা¤প করে শেয়ার হস্তান্তর করে গেছেন। এভাবে জলমহাল লুটপাটের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে অনেকই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করছেন। জলমহাল লুটপাটের বিষয়টি ভাল চোখে দেখছেন না উভয় উপজেলার সচেতন মানুষও। এ বিষয়ে দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, এনিয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেননি। তবুও আমরা জলমহালকে লুটপাটের হাত থেকে রক্ষা করতে পুলিশ পাঠিয়েছি। কিন্তু ১৫ হাজার মানুষকে নিয়ন্ত্রণ করা কয়েকজন পুলিশের পক্ষে সম্ভব ছিল না বলে জানান তিনি। এনিয়ে জানতে চাইলে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, জলমহাল লুটপাটের ঘটনার খবর পেয়ে আমি পুলিশ পাঠিয়েছি। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করছি। ভবিষ্যতে যাতে এধরণের ঘটনা থেকে বিরত থাকেন তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ