সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

শান্তিগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ১২:৪৬:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ১২:৪৬:০৬ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে অর্থদন্ড
শান্তিগঞ্জ প্রতিনিধি :: পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শান্তিগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার ও আক্তাপাড়া মিনাবাজারে পৃথকভাবে অভিযান পরিচালনা করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী। অভিযান পরিচালনাকালে মূল্য তালিকা না থাকায় পাগলা বাজারের জামাল উদ্দিনের ব্রয়লার দোকানসহ নিত্যপণ্যের ৪ প্রতিষ্ঠানকে আড়াই হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় আক্তাপাড়া মিনাবাজারের ভাই ভাই রেস্টুরেন্টকে আরো দুই হাজার টাকাসহ মোট সাড়ে ৪ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা ও উপজেলা সহকারী কমিশনার ফজলে রাব্বানী চৌধুরী বলেন, রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রনে রাখতে প্রতিদিনের মত আজ পাগলা বাজার ও আক্তাপাড়া মিনাবাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালে মূল্য তালিকা না সাঁটানোয় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় ৫ প্রতিষ্ঠানকে অর্থদ- প্রদান করা হয়েছে এবং অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। পুরো রমজান মাস অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ