সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

ভারতীয় চিনিসহ ২০ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

  • আপলোড সময় : ০৫-০৩-২০২৫ ১২:৫৪:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৩-২০২৫ ১২:৫৪:৩৪ পূর্বাহ্ন
ভারতীয় চিনিসহ ২০ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র পৃথক অভিযানে বিভিন্ন সীমান্ত থেকে ২০ লাখ টাকা মূল্যের ভারতীয় চিনি, জিরা, ফুচকা, বিড়ি, কয়লাসহ ১টি স্টিলবডি নৌকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) ভোরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধীনস্থ ডলুরা, চাঁনপুর, মাছিমপুর ও চারাগাঁও বিওপি কর্তৃক পৃথক অভিযান চালিয়ে এসব ভারতীয় পণ্য জব্দ করে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি। বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ডলুরা বিওপি কর্তৃক ১ টি বাংলাদেশী স্টিলবডি নৌকা, ১০৯০ কেজি ভারতীয় চিনি, ৭৮ কেজি ভারতীয় জিরা ও ৮৪০ প্যাকেট ভারতীয় বিড়ি জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৪২ হাজার ৯শ টাকা। চাঁনপুর বিওপি কর্তৃক ৭৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৮৭ হাজার ৫শ টাকা। এছাড়া, মাছিমপুর বিওপি কর্তৃক ভারতীয় ৩২৪ কেজি ফুচকা, ২২ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৬৭ হাজার ৪শ ৪০ টাকা। চাঁরাগাও বিওপি কর্তৃক ২ হাজার কেজি ভারতীয় কয়লা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা। জব্দকৃত এসব পণ্যের সর্বমোট সিজার মূল্য ২০ লাখ ৩৭ হাজার ৮শ ৪০ টাকা বলে জানায় বিজিবি। সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি বলেন, আটককৃত বাংলাদেশী স্টিলবডি নৌকা, ভারতীয় চিনি, জিরা, বিড়ি, ফুচকা ও কয়লা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন