সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

লঞ্চঘাট ফেরিঘাটে সিঁড়ি নির্মাণকাজ অনিয়ম আড়াল করতে রড কর্তন

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ০১:১৫:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ০১:১৫:৪১ পূর্বাহ্ন
লঞ্চঘাট ফেরিঘাটে সিঁড়ি নির্মাণকাজ অনিয়ম আড়াল করতে রড কর্তন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের লঞ্চঘাটস্থ ফেরিঘাটে সিঁড়ি নির্মাণ কাজে বেইজের বাইরে পাইলিং পিলার স্থাপনের বিষয়টি ধরা পড়ায় তা আড়াল করতে রড কেটে ফেলা হয়েছে। বুধবার দুপুরে এই পাইলিংয়ের রড কেটে ফেলা হয়। স্থানীয়রা জানান, এই সিঁড়ি নির্মাণকাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতি শুরু হয়েছে। সিঁড়ি নির্মাণকাজের ম্যাজারমেন্টে স্বজনপ্রীতি করে অবৈধ স্থাপনাকে বাঁচিয়ে বেইজের পিলার একেবারে সাইটে নিয়ে স্থাপন করা হয়েছে। এভাবে অনিয়ম করে ৬টি পিলার একেবারে বেইজের সাইটে স্থাপন করা হয়। অথচ এখানে সরকারি জায়গার সংকট নেই। তারা জানান, বুধবার সকালে সিঁড়ির গোড়ার দিকে ধরা পড়ে পাইলিং পিলার বাইরে রেখে বেইজ নির্মাণ করা হয়েছে। তখন এই বিষয় দেখতে ছুটে আসেন কয়েকজন গণমাধ্যমকর্মী। পাইলিং পিলার বেইজের বাইরে পড়েছে দেখে ছবি তোলে চলে যান। কিছুক্ষণ পর চলে আসেন পৌরসভার কয়েকজন। তাদের পরামর্শ অনুযায়ী এই অনিয়ম ঢাকতে বেইজের বাইরে পড়া পাইলিং রড কেটে ফেলা হয়। এই খবর পেয়ে পুনরায় গণমাধ্যমকর্মীরা সরেজমিনে আসেন এবং ছবি তোলেন। এ সময় স্থানীয়রা অভিযোগ করেন, ড্রেজারের মাটিযুক্ত বালু ব্যবহার করা হচ্ছে। এই কাজে পিলার ও বেইজে বায়োভেটার ব্যবহার করা হয়নি। সুরমা ইউপি সদস্য ও পূর্ব ইব্রাহীমপুর গ্রামের বাসিন্দা মো. গিয়াস উদ্দিন বলেন, আমাদের নিরাপদে আসা-যাওয়ার জন্য এই সিঁড়ি নির্মাণ হচ্ছে। এই কাজে অনিয়ম হলে ছাড় দেয়া যাবে না। স্থানীয় ব্যবসায়ী তোফাজ্জল হোসেন রাসেল বলেন, এই সিঁড়ি শুধু আমরা ব্যবহার করবো না। প্রতিদিন বিভিন্ন স্থানের হাজারো মানুষ চলাচল করবে এই সিঁড়ি দিয়ে। এই সিঁড়ি দেখবে জেলার এবং জেলার বাইরের মানুষজন। তাই সিঁড়ি নির্মাণ যেমন টেকসই হতে হবে, তেমনি সৌন্দর্য্য বর্ধন থাকতে হবে। এ বিষয়ে ঠিকাদার আতিকুর রহমান বলেন, আমরা কোনো কাজে ভুল করিনি। ভুল যদি করে থাকে প্রকৌশলী করেছে। এখানে যারা কাজ করছে বালু পর্যন্ত নেট করে দিতে বলে দিয়েছি। অভিযোগের ভিত্তিতে সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পাল, সহকারী প্রকৌশলী কয়েছ আহমদ ছুটে আসেন সরেজমিনে। সবকিছু দেখে-শুনে তারা বলেন, এটা আমাদের কর্তৃপক্ষ এবং ঠিকাদারের গাফিলতির কারণে এই ভুল হয়েছে। এই কাজে আগামীতে আর ভুল হবে না। এ সময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও ঠিকারের লোকজন উপস্থিত ছিলেন। পূর্ব ইব্রাহীমপুর গ্রামের লোকজন ও স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পাল বলেন, সবচেয়ে দৃষ্টিনন্দন সিঁড়ি হচ্ছে পূর্ব ইব্রাহীমপুর গ্রামের ফেরিঘাটের। আগামীতে কাজে কোনো ভুলত্রুটি হবে না। সবাই কাজের প্রতি খেয়াল রাখবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন