সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

শান্তিগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ৭০

  • আপলোড সময় : ০৬-০৩-২০২৫ ০১:৩০:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৩-২০২৫ ০১:৩০:৫৪ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ৭০
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে দুই গোষ্ঠীর সংঘর্ষে নারীসহ অন্তত ৭০ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী জানান, গ্রামের তালুকদার গোষ্ঠী ও বড়গোষ্ঠীর মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেলে উভয়পক্ষের লোকেরা আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে এতে দু’পক্ষের নারীসহ অন্তত ৭০ জন আহত হন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সংঘর্ষে গুরুতর আহতরা হলেন গ্রামের আজির রহমান (৫০), সৈয়দ আহমদ (৫৫), মেহেরুন বেগম (৪৫), ফিরোজা বেগম (৩৫), আনোয়ারা বেগম (৪০), রাফিয়া বেগম (৩৬), দিলসাদ মিয়া (৫০), আরস্তুল মিয়া (৪০), বারিক মিয়া (৩৫), কামরুল মিয়া (২২), রামিম (২৪), ফয়জুল হক (৪২), রেজাউল, সজলু মিয়া, চেরাগ আলী, বশির মিয়া, সাফোয়ার প্রমুখ। ওসি আকরাম আলী জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পরবর্তী আইনানুগ পদক্ষেপ চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি