সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

তেল মজুদ রাখায় দোকানিকে জরিমানা

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৫ ০৫:৪০:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৫ ০৫:৪০:০১ পূর্বাহ্ন
তেল মজুদ রাখায় দোকানিকে জরিমানা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরে বাজার মনিটরিং কমিটির অভিযানে ১ হাজার ৮শ লিটার সয়াবিন তেল মজুদ রাখা ও ফুটপাতে মালামাল রাখায় এক মুদি দোকানিকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরও ৩ দোকানিকে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন জেল রোড, জগন্নাথবাড়ি, মোরগের হাট, মাংসের বাজার ও ফলবাজারে এই অভিযান চালানো হয়েছে। সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাবির আহমদ শাওনের নেতৃত্বে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত বাজার মনিটরিং কমিটি বাজার তদারকিতে বের হয়। এ সময় জয়সত্য এন্টারপ্রাইজের মালিক শঙ্কর রঞ্জনকে ফুটপাতে মালামাল রাখায় এক হাজার টাকা এবং তার গুদামে ১ হাজার ৮শ লিটার সয়াবিন তেল মজুদ রাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও জগন্নাথবাড়ি রোডের দোকানি বাপ্পিকে জনসম্মুখে মূল্য তালিকা না রাখায় ৫শ টাকা, বণিক ব্রাদার্সের মালিক বলরাম বণিককে মূল্য তালিকা না রাখায় এক হাজার টাকা এবং ফুটপাতে মালামাল রাখায় মুদি দোকানি লিটন পালকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাবির আহমদ শাওন। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা (মার্কেটিং অফিসার) আহমদ আসিফুর রহমান, জেলা ক্যাবের সিনিয়র সহ-সভাপতি মো. দিলোয়ার হাসান, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক ও মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফয়সল আহমদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী