সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়াদের তথ্য চেয়েছে সরকার

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৪ ০২:২১:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৪ ০২:২১:০৫ পূর্বাহ্ন
প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়াদের তথ্য চেয়েছে সরকার
সুনামকণ্ঠ ডেস্ক :: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে চাকরি পাওয়াদের তথ্য চেয়েছে সরকার। রবিবার (২৫ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদফতর এ নির্দেশনা দেয়। এর আগে গত ২২ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদফতর, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমি (নেপ) এর মহাপরিচালক এবং শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালককে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়াদের তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে সরকারি চাকরিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে এ পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া জনবলের পূর্ণাঙ্গ তথ্য পাঁচ কর্মদিসের মধ্যে চাওয়া হয়। এরপর গত ২৫ আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদফতর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে আগামী ২৮ আগস্টের মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়াদের তথ্য চেয়েছে। সোমবার (২৬ আগস্ট) বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, জেলা শিক্ষা অফিসাররা প্রধান শিক্ষকদের কাছে তথ্য চেয়েছেন। গত ২৫ আগস্টের প্রাথমিক শিক্ষা অধিদফতরের অফিস আদেশে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষক পদে কতজন শিক্ষক মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়ে এখনও কর্মরত আছেন সে বিষয়ে সংযুক্ত পত্রের ছক অনুযায়ী তথ্য আগামী ২৮ আগস্ট দুপুর ১২টার মধ্যে পাঠাতে হবে। আদেশে বলা হয়, বিষয়টি অতীব জরুরি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ