সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির
প্রশাসনের হস্তক্ষেপ

লুট থেকে রক্ষা পেল বালিবিল

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ১০:৩৮:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ১০:৩৮:০৩ পূর্বাহ্ন
লুট থেকে রক্ষা পেল বালিবিল
সামছুল ইসলাম সরদার :: গত পাঁচ দিনে উপজেলার কামান, হাতনি, কাটুয়া, বেতইর জলমহালসহ বিভিন্ন জলমহালের মাছ উচ্ছৃঙ্খল জনতা দিন-দুপুরে লুট করে নেয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার উপজেলার করিমপুর ইউনিয়নের বালি বিল লুটের আয়োজন হলেও অবশেষে সেনাবাহিনী ও পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায় জলমহালের মাছ লুটেররা। এসময় পুলিশ তিন জনকে আটক করে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত পাঁচ-ছয় দিনে ধরে বিভিন্ন বিলের মাছ লুটের ধারাবাহিকতায় করিমপুরও আশপাশের ইউনিয়নের হাজারো উচ্ছৃঙ্খল জনতা শুক্রবার সকালে জড়ো হন বালিবিল লুট করতে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি বিশেষ টিম সেখানে অবস্থান নিয়ে তাদের ধাওয়া করলে উচ্ছৃঙ্খল জনতা পালিয়ে যায়। পুলিশ ও সেনাবাহিনী কঠোর হস্তক্ষেপে আপাতত রক্ষা পায় বৃহৎ জলমহাল বালিবিল। স্থানীয় শান্তিপ্রিয় জনগণ উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর এমন কঠোর হস্তক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক তিনজনকে গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সকালেই সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়সহ বালি বিলের পাড়ে অবস্থান নিয়ে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে তাদের ধাওয়া দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেই, এসময় আমরা তিন জনকে আটক করি। এখন পর্যন্ত আর কোনো বিল লুট হয়নি। তবে কিছু উচ্ছৃঙ্খল লোক বিভিন্ন জলমহাল লুটের চেষ্টায় আছে। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার বালিবিল রক্ষার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা পুলিশ ও সেনাবাহিনীর একটি বিশেষ টিম নিয়ে বালি বিলে অবস্থান করি। পুলিশ ও সেনাবাহিনীর কঠোর হস্তক্ষেপে আমরা উচ্ছৃঙ্খল জনতাকে তাড়িয়ে দিতে সক্ষম হই। আগামীতে যে কোনো অপকর্মে প্রতিহত করতে আমরা শান্তিপ্রিয় জনগণকে সাথে নিয়ে মাঠে থাকবো। যে কোনো অন্যায় কাজ আমরা কঠোর হস্তে দমন করবো, এখন এলাকার পরিবেশ শান্ত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি