সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ

ওয়েজখালিতে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৫ ১০:৩৮:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৫ ১০:৩৮:৫৮ পূর্বাহ্ন
ওয়েজখালিতে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের ওয়েজখালিতে অভিযান চালিয়ে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭৫০০ টাকা জরিমানা করেছে বাজার মনিটরিং কমিটি। শুক্রবার (৭ মার্চ) বেলা সোয়া ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই অভিযান চালান জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রবিউর রায়হান। এসময় জেলা ক্যাবের সিনিয়র সহ-সভাপতি মো. দিলোয়ার হোসেন, সাধারণ স¤পাদক ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় গঠিত বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফয়সল আহমদ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, শুক্রবার ওয়েজখালিতে অভিযান চালিয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রভাত স্টোরের মালিক প্রকাশ পালকে ২ হাজার টাকা, মোহাম্মদ আলী স্টোরের মালিক মোহাম্মদ আলীকে ১ হাজার টাকা, মাতৃ ভা-ারের মালিক অমর পালকে ১ হাজার টাকা, আমির উদ্দিন স্টোরের মালিক আমির উদ্দিনকে ১ হাজার টাকা, শের আলী স্টোরের মালিক শের আলীকে ৫শত টাকা, মোরগের দোকানী তাহের মিয়াকে ৫ শত টাকা, স্বপন পোল্ট্রি দোকানের মালিক আব্দুর রহমানকে ৫শত টাকা ও মা-বাবার দোয়া মাংসের দোকানি শামীম আহমদকে ১ হাজার টাকা জরিমানা করেন। পণ্যের সঠিক মূল্য তালিকা না থাকা, পণ্যের মূল্য অধিক রাখায় এসব জরিমানা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু