সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

ডাকাতির দায়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ১২:০৬:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ১২:০৬:৫৮ পূর্বাহ্ন
ডাকাতির দায়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে জগন্নাথপুর থানাধীন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামে অভিযান চালিয়ে নজরুল ইসলাম (৪২) নামে ওই সাজাপ্রাপ্ত আসামিকে আটক করা হয়। তিনি জগন্নাথপুর থানাধীন ব্রাহ্মণগাঁও গ্রামের বাসিন্দা। অভিযানটি পরিচালনা করেন জগন্নাথপুর থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেন। তার সাথে ছিলেন এসআই দিপংকর হালদার, এসআই রফিজুল মিয়া, এএসআই ভানু লাল রায়, এএসআই আলী আকবর এবং সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত নজরুল ইসলামের বিরুদ্ধে জিআর-২০৭/১৩ এবং দায়রা-১০৬০/১৬ নম্বর মামলায় ১০ বছরের সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা অর্থদ- এবং অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদন্ডের সাজা পরোয়ানা ছিল। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী