সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

১৪ মার্চ পূর্ণ চন্দ্রগ্রহণ

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ১২:১০:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ১২:১০:৩৬ পূর্বাহ্ন
১৪ মার্চ পূর্ণ চন্দ্রগ্রহণ
সুনামকণ্ঠ ডেস্ক :: আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুর রহমান খান জানিয়েছেন, উত্তর ও দক্ষিণ প্রশান্ত মহাসাগর, আমেরিকা, পশ্চিম ইউরোপ, পশ্চিম আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর এলাকায় গ্রহণটি দৃশ্যমান হবে। বাংলাদেশ থেকে এটি দেখা যাবে না। গ্রহণের বিবরণীতে বলা হয়েছে, ১৪ মার্চ সকাল ৯টা ৫৫ মিনিট ৪২ সেকেন্ডে উপচ্ছায়ায় চাঁদের প্রবেশ ঘটবে। দুপুর ১২টা ২৫ মিনিট ৩৬ সেকেন্ডে পূর্ণ গ্রহণ শুরু হবে। কেন্দ্রীয় গ্রহণ হবে ১২টা ৫৯ মিনিট ৫৪ সেকেন্ডে। পূর্ণ গ্রহণ শেষ হবে দুপুর ১টা ৩১ মিনিট ৫৪ সেকেন্ডে। উপচ্ছায়া থেকে চাঁদের নির্গমন হবে বিকেল ৪টা ১ মিনিট ৪৮ সেকেন্ডে। চাঁদ ও সূর্যের মাঝখানে যখন পৃথিবী চলে আসে তখন আলো চাঁদে পৌঁছাতে পারে না। এ অবস্থাটিকেই বলা হয় চন্দ্রগ্রহণ। অর্থাৎ পৃথিবী যখন চাঁদকে একই সরলরেখায় এসে ঢেকে দেয় তখন চাঁদকে কিছু সময়ের জন্য দেখা যায় না। এটা কখনো আংশিক হয়, কখনো পূর্ণ হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক