সুনামগঞ্জ , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সভা

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ১২:২৩:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ১২:২৩:৪০ পূর্বাহ্ন
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সভা
স্টাফ রিপোর্টার :: ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির উদ্যোগে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সুনামগঞ্জ শহরের আরপিননগর এলাকায় মেজর (অব.) ইকবাল হোসেন চৌধুরীর বাসভবনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দিলারা বেগম। এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কলি তালুকদার আরতি, সহ-সভাপতি শীলা বসু, সহ-স¤পাদক রূপালী সোম পম্পা। সংগঠনের উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন অ্যাড. শাহানা রব্বানী, সাংগঠনিক স¤পাদক মনোয়ারা আলম বন্যা, কোষাধ্যক্ষ আলপিনা আক্তার, সহ-সাংগঠনিক শিল্পী বেগম, মাহিন চৌধুরী, জাহেদা খাতুন, নাজমা বেগম, নুসরাত জাহান মিতা, আফিয়া বেগম, সীমা নাথ, মলি রায় প্রমুখ। সভায় বক্তারা বলেন, আজ নারীরা সমাজে অবহেলিত হচ্ছে। আমাদের নারী সমাজ নানাভাবে লাঞ্ছিত ও নির্যাতিত হচ্ছে। সমাজে প্রতিনিয়ত খুন, রাহাজানি, ধর্ষণ, নির্যাতনসহ নানা ঘটনা ঘটে চলেছে। কিন্তু আমরা সঠিক বিচার পাচ্ছি না। কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ করতে হবে। বক্তারা বলেন, নারী ক্ষমতায়ন ও লিঙ্গ বৈষম্য দূর করার লক্ষ্যে বিশ্বব্যাপী আজ নারী দিবস পালিত হচ্ছে। নারী শ্রমিকের সমমর্যাদা, সমঅধিকার প্রতিষ্ঠার পাশাপাশি খুন, ধর্ষণ, নিপীড়ন, সাইবার বুলিং, মব ভায়োলেন্স বন্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার দাবি আমাদের।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার

‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার