সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

তাহিরপুরে ৬০ বোতল বিদেশী মদের চালানসহ যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ১২:৫০:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ১২:৫২:০৪ পূর্বাহ্ন
তাহিরপুরে ৬০ বোতল বিদেশী মদের চালানসহ যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার ::
গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৬০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ রমজান মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী পুরানলাউর গ্রামের জামাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, শনিবার (৮ই মার্চ) রাত পৌনে নয়টায় তাহিরপুর থানার ওসি মো. দেলওয়ার হোসেনের দিক নির্দেশনায় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আবুল কালামের নেতৃত্বে, এ এস আই আব্দুল জব্বার, এ এস আই মো. মোখলেছুর রহমান এবং সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গ্রেপ্তারকৃত রমজানের বসত বাড়িতে অভিযান চালায়।
এসময় তার বসত ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা ভারতীয় আমদানী নিষিদ্ধ এসি-ব্ল্যাক, অফিসার্স ব্লু, অফিসার্স-চয়েজ ৭৫০ এম এল ৬০ বোতল মদ উদ্ধার করে।
তাহিরপুর থানার ওসি মো. দেলওয়ার হোসেন শনিবার রাত সাড়ে দশটায় বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে থানা এলাকায় এ ধরণের মাদক বিরোধী অভিযান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

৬০ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তারকৃত রমজানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আগামীকাল রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী