সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করলেন তোফায়েল আহাম্মেদ

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ১১:১৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ১১:১৫:০৪ অপরাহ্ন
পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করলেন তোফায়েল আহাম্মেদ
স্টাফ রিপোর্টার :: টাঙ্গাইল জেলার কৃতী সন্তান তোফায়েল আহাম্মেদ সুনামগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। রবিবার (৯ মার্চ ২০২৫ খ্রি.) পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক পরিচিতি সভার আয়োজন করা হয়। সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের সেবার মনোভাব নিয়ে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পরিচিতি সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইনসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ। এর আগে নবাগত পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। তোফায়েল আহাম্মেদ ২৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন। ২০১৮ সালে তিনি অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন। তিনি পুলিশের দায়িত্বশীল, দক্ষ ও বিচক্ষণ কর্মকর্তাদের মধ্যে অন্যতম। সুনামগঞ্জে যোগদানের আগে তোফায়েল আহাম্মেদ খুলনা রেঞ্জ অফিসে পুলিশ সুপার (এডমিন অ্যান্ড ফাইন্যান্স) পদে কর্মরত ছিলেন। তার কর্মজীবনে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বরগুনা জেলা, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ঠাকুরগাঁও, কক্সবাজার জেলা, সিএমপি চট্টগ্রাম জেলায় দায়িত্ব পালন করেন। এছাড়া সহকারী পুলিশ সুপার হিসেবে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী জেলা, কক্সবাজার সদর মডেল থানা, পটিয়া সার্কেল চট্টগ্রাম জেলা, র‌্যাব-৪, র‌্যাব হেডকোয়ার্টার্স, ৫ এপিবিএনসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে তার দক্ষ নেতৃত্ব ও কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন। নবনিযুক্ত পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ-এর অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বে সুনামগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে। তার নেতৃত্বে জনসাধারণের নিরাপত্তা ও সেবার মান আরও উন্নত হবে বলে প্রত্যাশা করছেন জেলাবাসী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী