সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

দোয়ারাবাজারে মারামারির ঘটনায় মামলা দায়ের

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৫ ১১:১৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৫ ১১:১৬:২৫ অপরাহ্ন
দোয়ারাবাজারে মারামারির ঘটনায় মামলা দায়ের
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আলীপুর গ্রামে পুকুরের ভাগবণ্টন নিয়ে দুই ভাইয়ের পরিবারের মারামারির ঘটনাকে কেন্দ্র করে আদালতে মামলা হয়েছে। তারা মৃত ক্বারী মোহাম্মদ উল্লাহর ছেলে মো. শাহাদাত হোসেন (৪৮) এবং মোজাম্মেল হক (৪৪)। গত বুধবার সকাল ৮টার দিকে বসতবাড়ির পশ্চিম অংশ সংলগ্ন পুকুরপাড়ে মো. শাহাদাত হোসেন এবং মোজাম্মেল হকের পরিবারের লোকজনের মধ্যে এই মারামারির ঘটনা ঘটে। মোজাম্মেল হকের স্ত্রী মোছা. মাসুদা আক্তার জানান, তার স্বামীর অংশ প্রাপ্ত হয়ে ভোগদখল থেকে বিগত ৭ বছর পূর্বে পুকুর খনন করে এই পুকুরে মাছের চাষ করে আসছেন। কিন্তু তার স্বামী প্রবাসে থাকার সুযোগে মো. শাহাদাত হোসেনের পরিবারের লোকজন জোরপূর্বক মাছ শিকার করে নেয়। গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল অনুমান ১০ টায় ভাড়াটিয়া জেলে দিয়ে এই মাছ শিকার করে নেয় তারা। একই সাথে মাটির শ্রমিকর দিয়ে পুকুরের দুই অংশের মধ্যবর্তী বাটোয়ারা সীমানা সড়ক কেটে একাকার করে ফেলে। এতে মোজাম্মেল হকের স্ত্রী মোছা. মাসুদা আক্তার বাধা দেন। এ সময় মো. শাহাদাত হোসেন ও পরিবারের লোকজন তাকে বেধড়ক মারপিট করে। এই ঘটনায় গত ১৭ ফেব্রুয়ারি জখমী মোছা. মাসুদা আক্তার বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। যার নং-সিআর ৫৮/২০২৫ইং। এই ঘটনায় দোয়ারাবাজার থানায়ও অভিযোগ দায়ের করেন মোছা. মাসুদা আক্তার। এহেন অবস্থায় পুনরায় গত বুধবার সকাল অনুমান ৮টায় বিবাদী শাহাদাত হোসেন তার মাটি শ্রমিকদের নিয়ে পুকুরপাড় কেটে ফেলেন। এই ঘটনায় বাধা দিলে তাকে প্রাণেনাশের হুমকি দেয়া হয়। এই ঘটনায় সুষ্ঠু তদন্তপূর্বক ন্যায়বিচার চান মামলার বাদী মোছা. মাসুদা আক্তার। আলীপুর গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ বলেন, পুকুরের পাড় কেটে ফেলার ঘটনা স্থানীয়ভাবে সমাধান করার চেষ্টা চলছে। কিন্তু শাহাদাত হোসেন কারো কথা শুনতে নারাজ। একই গ্রামের আনু মিয়া বলেন, মোজাম্মেল হকের স্ত্রীর সাথে শাহাদাতের পরিবারের চরম বিরোধ। মোজাম্মেল হকের স্ত্রী মোছা. মাসুদা আক্তার নানাভাবে তাদের নির্যাতনের শিকার হচ্ছেন। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ব্যক্তি শাহাদাত হোসেনের মোবাইলে একাধিকবার যোগাযোগ করলেও তিনি কল রিসিভ করেননি। দোয়ারা থানার মামলা তদন্তকারী অফিসার আকবর আলী বলেন, আলীপুর গ্রামে পুকুর নিয়ে মারামারির ঘটনায় অভিযোগ পেয়ে সরেজমিন পরিদর্শন করেছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স