সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

জামালগঞ্জে ডোবা থেকে ২৫০ বোতল বিদেশি মদ উদ্ধার

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৪ ০৭:১৭:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৪ ০৭:১৭:৫২ পূর্বাহ্ন
জামালগঞ্জে ডোবা থেকে ২৫০ বোতল বিদেশি মদ উদ্ধার জামালগঞ্জে উদ্বাকৃত মদ
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:: জামালগঞ্জে হাওরের ডোবা থেকে আড়াইশ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। এ সময় মাদক বিক্রেতারা পুলিশ আসার টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এব্যপারে এসআই মিহির চন্দ্র দাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পলাতক দেখিয়ে তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। আসামীরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত মোতারেব মিয়ার ছেলে শাহাব উদ্দিন (৩০) ও তার ভাই বেতার উদ্দিন (৪০) একই গ্রামের রুস্তম আলীর ছেলে তাজুল ইসলাম (৩৫)। মঙ্গলবার ভোর সকালে এসআই মিহির চন্দ্র দাস ডিউটিরত অবস্থায় থাকা কালে এলাকার ছাত্র-জনতার মাধ্যমে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স জামালগঞ্জ-মান্নানঘাট সড়কের চাঁনপুর গ্রামে পাশে জহিরুল ইসলামের বাড়ির সামনে বিদেশি মদ কেনাবেচা হয় সংবাদ জানালে পুলিশ এলাকাবাসীর সহযোগীতায় অভিযান চালিয়ে ডোবা থেকে বস্তাভর্তি ২৫০ বোতল বিদেশী মদের চালান উদ্ধার করে। জামালগঞ্জ থানার ওসি দিলীপ কুমার দাস এ তথ্য নিশ্চিত করে জানান- উপজেলার চাঁনপুর গ্রামে জামালগঞ্জ-মান্নানঘাট সড়কের চাঁনপুর গ্রামে বিদেশি মদ কেনাবেচা হচ্ছে এমন তথ্য পেয়ে অভিযান চালিয়ে ডোবা থেকে বস্তাভর্তি ২৫০ পিছ বিদেশী মদের চালান উদ্ধার করা হয়। এ মদের চালান উদ্ধারের ঘটনায় তিনজন পেশাদার মদ বিক্রেতাকে আসামী করে একটি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ