সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১২:০৮:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১২:০৮:৫০ পূর্বাহ্ন
বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, মারামারির ঘটনায় গত ৬ মার্চ থানায় মামলা করা হয়েছে। পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বাদী হয়ে বিএনপির নেতা আবিবুল বারী আয়হানকে প্রধান করে ১১ ব্যক্তির নামে এই মামলা করেন। এছাড়া ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি জগন্নাথপুর পৌর পয়েন্টে যুক্তরাজ্য বিএনপির নেতা এম কয়ছর আহমদ সমর্থিত উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাস্টারের নেতৃত্বে শহরে আনন্দ মিছিল বের হয়। এ সময় পদবঞ্চিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বহিষ্কৃত নেতা আক্তার হোসেন সমর্থিত হিসেবে পরিচিত বিএনপির নেতা আবিবুল বারী আয়হান পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন