সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

সিরিয়ায় বাড়ি-ঘরে ঢুকে হত্যা, মাঠে পড়ে আছে মরদেহ

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১২:১১:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১২:৪৮:৪০ পূর্বাহ্ন
সিরিয়ায় বাড়ি-ঘরে ঢুকে হত্যা, মাঠে পড়ে আছে মরদেহ
সুনামকণ্ঠ ডেস্ক ::
সিরিয়ায় গত কয়েকদিন ধরে ব্যাপক সংঘর্ষ চলছে। দেশটির উপকূলীয় অঞ্চলে হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নিশ্চিত করেছে। মূলত গত বৃহস্পতিবার থেকেই সংঘাতের সূত্রপাত। দেশটির ক্ষমতাচ্যুত স্বৈরশাসক আসাদের সমর্থকরা সিরিয়ার নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েকবার আক্রমণ এবং অতর্কিত হামলা চালায়। এরা মূলত আসাদ সমর্থিত আলাউইত যোদ্ধা। নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর এসব হামলার পর মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর সহায়তায় নিরাপত্তা বাহিনী লাতাকিয়া এবং তারতুসে ব্যাপক অভিযান চালিয়েছে। একাধিক গণমাধ্যমের প্রতিবেদন এবং সাক্ষ্য অনুসারে, প্রতিশোধমূলক হত্যাকান্ডের কারণে সহিংসতা ছড়িয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক লাতাকিয়ার দাতুর এলাকার একজন প্রত্যক্ষদর্শী জানান, সশস্ত্র লোকজন বাড়ি বাড়ি গিয়ে হামলা চালিয়েছে। মিডল ইস্ট আইকে ওই প্রত্যক্ষদর্শী বলেন, বানিয়াস এলাকায় আমার বন্ধুর বাগদত্তা গুলিবিদ্ধ হয়েছিলেন। কেউ তাকে সাহায্য করতে পারেনি। সে রক্তক্ষরণে মারা গেছে। তারা এখনও তাকে কবর দিতে পারেনি। তিনি বলেন, আমার এক আত্মীয় বুস্তান আল-বাশা গ্রামে থাকেন। সেখানে তার সব প্রতিবেশীকে হত্যা করা হয়েছে। নিজেদের সিরিয়ার বর্তমান শাসকগোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) যোদ্ধা দাবি করা এসব সশস্ত্র লোকজন ওই প্রত্যক্ষদর্শীর বাড়িতেও তল্লাশি চালিয়েছেন বলে জানা গেছে। সেখান থেকে প্রায় ২০টি গাড়ি নিয়ে যাওয়া হয়েছে। ওই প্রত্যক্ষদর্শী বলেন, অস্ত্রধারীরা নিজেদের এইচটিএসের যোদ্ধা দাবি করলেও তা সত্যি নয়। তারা কোনো ‘সন্ত্রাসী গোষ্ঠী’র সদস্য বলে তার মনে হয়েছে। তিনি বলেন, যে ব্যক্তিই পালাতে চেষ্টা করছেন বা যাকেই সন্দেহজনক মনে হচ্ছে তাকেই হত্যা করা হচ্ছে। কিছু সাধারণ নাগরিক লাতাকিয়ায় অবস্থিত রাশিয়া পরিচালিত হমেইমিম বিমানঘাঁটিতে পালিয়ে আশ্রয় নিতে সক্ষম হন। কিন্তু বিমানঘাঁটিতে যাওয়ার পথে তল্লাশিচৌকিতে সশস্ত্র গোষ্ঠীর লোকজন অবস্থান করছিলেন। এই প্রত্যক্ষদর্শী বলেন, তল্লাশিচৌকিতে তাদের কাছে প্রথমেই জানতে চাওয়া হয়েছিল, তারা আলাউইত সম্প্রদায়ের কি না। এসওএইচআরের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাতাকিয়া ও তারতুসে তিন দিনে আলাউইত সম্প্রদায়ের কমপক্ষে ৭৪৫ জন সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। একই সঙ্গে সেখানে বাশারপন্থি ১৪৮ যোদ্ধাকেও হত্যা করা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, সিরিয়ার নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর ১২৫ সদস্যও নিহত হয়েছেন। এদিকে গত শনিবার শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সংঘাতের ৪র্থ তম দিনে এক বিবৃতিতে তিনি বলেন, আমাদের জাতীয় ঐক্য এবং অভ্যন্তরীণ শান্তি রক্ষা করতে হবে। দামেস্কের মাজ্জাহ এলাকার একটি মসজিদে সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, সিরিয়ার ব্যাপারে নিশ্চিন্ত থাকুন, এই দেশ সব পরিস্থিতিতেই টিকে থাকতে সক্ষম। সাধারণ মানুষকে যারা নিশানা করছে তাদের বিচারের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আল-শারা। নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তারা মাঠে মরদেহ পড়ে থাকতে দেখেছেন। অনেক বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ