সুনামগঞ্জ , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

কিশোরীকে দুই দফা ধর্ষণ, ইমাম গ্রেফতার

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১২:১৫:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১২:১৫:৫৩ পূর্বাহ্ন
কিশোরীকে দুই দফা ধর্ষণ, ইমাম গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: ছাতকে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমামের নাম শফিকুর রহমান (৪২)। তিনি সিলেটের গোয়াইনঘাট এলাকার মৃত আব্দুল বারীর ছেলে। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ছাতক উপজেলার বনগাঁও উত্তরপাড়া মসজিদে রমজান উপলক্ষে দারুল কেরাত পড়তে যায় ছাতকের ১৭ বছরের এক কিশোরী। কিন্তু গত বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে যোহরের নামাজের বিরতির সময় অন্য শিক্ষার্থীরা মসজিদ ত্যাগ করলে সেই সুযোগে মসজিদের ইমাম কিশোরীকে বিশেষ কাজ আছে বলে কক্ষে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এই ঘটনা কাউকে বললে ওই কিশোরীকে প্রাণনাশের হুমকি দেন। পরবর্তী শনিবার (৮ মার্চ) পুনরায় তাকে একই কক্ষে ধর্ষণ করলে ওই কিশোরী বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনকে জানায়। রোববার বিকেলে কিশোরীর ফুফু বাদী হয়ে অভিযুক্ত ইমামের বিরুদ্ধে ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত/০৩) এর ৯(১) ধারাসহ ৫০৬ (২) ধারায় মামলা দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে রাতেই ওই ইমামকে গ্রেফতার করে পুলিশ। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ জানান, এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে ওই কিশোরীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন

সুনামগঞ্জে গ্যাস সংকট চুলা জ্বলে না, পাম্পে দীর্ঘ লাইন