সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

দেশীয় অস্ত্রসহ ভুয়া মেজর পরিচয়দানকারী পলাতক সেনা সদস্য ও নারী আটক

  • আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১০:১৩:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১০:১৬:১৪ পূর্বাহ্ন
দেশীয় অস্ত্রসহ ভুয়া মেজর পরিচয়দানকারী পলাতক সেনা সদস্য ও নারী আটক
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ভুয়া মেজর পরিচয়দানকারী পলাতক এক সেনা সদস্য ও তার স্ত্রী পরিচয়দানকারী এক নারীকে দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর পোশাক, ব্যাজ পরিহিত অবস্থায় আটক করেছে যৌথ বাহিনী।
আটককৃত পলাতক সেনা সদস্য বাসিদুর রহমান (৩৮), কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার আঞ্জাপুর গ্রামের সাইমুল হকের ছেলে।
সোমবার (১০ মার্চ) সকালে সেনা বাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নে হরিপুর গ্রামের মোহাম্মদ দানিছ মিয়া বাড়ি থেকে তাকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, আটক বাসিদুর রহমান উপজেলার হরিহরপুর গ্রামের মৃত কারী মখলিছ মিয়ার মেয়ে হামিদা বেগমের (৪০) স্বামী পরিচয়ে দানিছ মিয়ার বাড়িতে গত কয়েকদিন ধরে বসবাস করে, স্থানীয় এলাকাবাসীর কাছে নিজেকে সেনা বাহিনীর মেজর পরিচয় দিয়ে দাপটের সাথে চলাফেরা করতেন। এদিকে হামিদা বেগমের পরিবারের সাথে একই এলাকার রাসেল মিয়ার পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ সুযোগে, মেজর পরিচয়দানকারী বাসিদুর হামিদা বেগমের পক্ষ নিয়ে দাপট দেখালে, এক পর্যায়ে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে বিষয়টি তারা ছাতক সেনা ক্যাম্পে অবগত করলে, সোমবার সকালে ছাতক সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার মেজর আল জাবির মোহাম্মদ আসিব ও জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া অভিযান পরিচালনা করে ভুয়া মেজর বাসিদুর রহমান ও তার স্ত্রী পরিচয়দানকারী হামিদা বেগম (৪০) কে আটক করেন।
এসময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর মেজর পদমর্যাদার ১ সেট ইউনিফর্ম, বুট, গামজাম্বুট, একটি ড্রোন ক্যামেরা, দুটি পাসপোর্ট, র‍্যাব-৯ লেখা সম্বলিত ১টি ক্রেস্ট, কিছু কসমেটিক্স সামগ্রী, দা, ছুরি, চাকুসহ কিছু নগদ টাকাও জব্দ করে যৌথ বাহিনী।
থানা পুলিশ ও সেনা বাহিনী সূত্রে জানাযায়, বাসিদুর রহমান, ২০০৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন এবং ২০২০ সালে ৩৭ এ ডি রেজিমেন্টে কর্পোরাল হিসেবে কর্মরত থাকাবস্থায় ছুটিতে এসে কর্মস্থলে আর ফিরে যান নি। সোমবার দিনভর বিষয়টি নিয়ে নানা অনুসন্ধান শেষে রাতে নারীসহ ভুয়া মেজর আটকের বিষয়টি জানাজানি হলে, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সোমবার দিবাগত মঙ্গলবার (১১ই মার্চ) রাত পৌনে একটায় এ বিষয়ে জানতে চাইলে, জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, ভুয়া মেজর পরিচয়দানকারী বাসিদুর ও তাঁর স্ত্রী পরিচয়দানকারী এক নারীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে দিনভর তদন্ত শেষে আজ রাতে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের পূর্বক তাদেরকে আগামীকাল মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন