সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

জামালগঞ্জে যৌথবাহিনীর তৎপরতা লুটপাট থেকে রক্ষা পেল জলমহালের মাছ

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ১২:৫০:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ১২:৫০:৪৮ পূর্বাহ্ন
জামালগঞ্জে যৌথবাহিনীর তৎপরতা লুটপাট থেকে রক্ষা পেল জলমহালের মাছ
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জে যৌথবাহিনীর তৎপরতায় লুটপাট থেকে রক্ষা পেয়েছে দেওতান জলমহালের মাছ। মঙ্গলবার ভোরে উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাঘটিয়া ও গোলামীপুর গ্রামের পাশে দেওতান বিল জলমহালে অবৈধভাবে মাছ ধরার প্রচেষ্টাকালে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এ বিলটিতে আশেপাশের গ্রাম থেকে কয়েকশত উচ্ছৃঙ্খল লোক মাছ ধরার উদ্দেশ্য পলো, বিভিন্ন ধরনের জালসহ জলমহালের পাড়ে জড়ো হওয়ার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম পুলিশ ও সেনাবাহিনীর অর্ধশতাধিক সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন। পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত জনতাকে বুঝিয়ে শান্তিপূর্ণভাবে ফেরত পাঠান। জানাযায়, ওই জলমহালটির মোট আয়তন ১৭একর, এ বিলটি থেকে প্রতিবছর ২০ থেকে ২৫ লক্ষ টাকার মাছ আহরণ করা হয়। এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা সাইফুল ইসলাম জানান, রাত দশটায় দেওতান বিলের ইজারাদার আমাকে জানান, মঙ্গলবার ভোরে দেওতান বিল লুট করার পরিকল্পনা করছে কয়েকটি গ্রামের লোকজন। সংবাদ পেয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে শান্তিগঞ্জ ক্যাম্প থেকে বিশ জন সেনা সদস্য ও জামালগঞ্জ থানার বিশজন পুলিশ সদস্য যৌথভাবে বিলে অভিযান চালাই। মাছ ধরতে আসা লোকজনদেরকে বুঝিয়ে ফেরত পাঠানো হয়েছে। বিলটি মাছ লুট থেকে রক্ষা পেয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন