সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র অর্থায়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ১২:৫৫:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ১২:৫৫:৩৩ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র অর্থায়নে  বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
স্টাফ রিপোর্টার :: ডাচ-বাংলা ব্যাংকের অর্থায়নে ও ভার্ড চক্ষু হাসপাতাল সুনামগঞ্জের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ ২০২৫ইং মঙ্গলবার সুনামগঞ্জ সদর উপজেলার হাজী মকবুল পুরকায়স্থ (এইচ.এম.পি) উচ্চ বিদ্যালয় এই ক্যাম্পের আয়োজন করা হয়। এতে মোট ৯০ জন চক্ষু রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা এবং ২৮ জন ছানি রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইনছান মিঞা-এর সভাপতিত্বে ও ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার (এএফও) মো. নূর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পের উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মুহাম্মাদ গোলাম আজাদ। তিনি তার বক্তব্যে বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক, ছানি রোগীদের চিকিৎসা সেবা এবং ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। তিনি আরও বলেন, ডাচ্-বাংলা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আবুল কাশেম মো. শিরিন স্যারের আন্তরিক সহযোগিতায়, মানব সেবামূলক কাজগুলো অন্যান্য জেলার ন্যায় সুনামগঞ্জ জেলায়ও করা সম্ভব হচ্ছে। এ সময় অন্যান্যের মধ্যে ভার্ড চক্ষু হাসপাতালের মেডিকেল টিমসহ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ডাচ্-বাংলা ব্যাংকের কর্মকর্তা মো. কামাল হোসেন উপস্থিত ছিলেন। তাঁরা রোগীদের সাথে কথা বলেন এবং ভার্ড চক্ষু হাসপাতালের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। উপস্থিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ ধরনের মহতি উদ্যোগের জন্য ভার্ড চক্ষু হাসপাতাল এবং ডাচ্-বাংলা ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ক্যাম্পে ভার্ড চক্ষু হাসপাতালের মেডিকেল টিম সকাল ৯.৩০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু